গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাচ-গানের অভিযোগে নারীর দাফনে বাধা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ০৭:০৫ এএম ২০২৬
নাচ-গানের অভিযোগে নারীর দাফনে বাধা
ছবি

সুবর্ণা আক্তার -ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় সুবর্ণা আক্তার নামে এক নারীর মরদেহ দাফনে প্রথমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। ‘নাচ-গান ও সামাজিক আচরণ’ নিয়ে অভিযোগ তুলে কবরস্থানে দাফন নিয়ে আপত্তি জানানো হয়। পরে স্থানীয়দের সঙ্গে সমঝোতার মাধ্যমে রাত ১০টার দিকে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে) ঝিনাইদহে সুবর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকায় ভাড়া বাসায় আনা হলে দাফনের প্রস্তুতির সময় বাধার মুখে পড়ে পরিবার।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, দাফন নিয়ে প্রথমে আপত্তি উঠেছিল, পরে স্থানীয়দের সঙ্গে সমঝোতার পর দৌলতদিয়াড় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

স্বজনদের অভিযোগ, স্থানীয়রা জানান-কবরস্থানে দাফন করতে হলে জীবিত অবস্থায় সদস্য হতে হয় এবং নির্ধারিত অর্থ প্রদান করতে হয়, যা সুবর্ণার ক্ষেত্রে হয়নি। পাশাপাশি তাঁর ‘নাচ-গান’ ও সামাজিক আচরণ নিয়েও আপত্তি তোলা হয়।

স্থানীয়দের একাংশ দাবি করেন, সুবর্ণার আচরণ ও জীবনযাপন সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না। কেউ কেউ অভিযোগ করেন, তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন কনটেন্ট তৈরি করতেন।

অন্যদিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেন। তাঁর স্বজনরা জানান, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয়, কিন্তু মৃত্যুর পর দাফনে বাধা অত্যন্ত দুঃখজনক।

স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, কবরস্থানে দাফনের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সদস্য না হলে দাফন নিয়ে জটিলতা তৈরি হয়। পরে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দাফন নিয়ে বাধা এবং সামাজিক বিচারবোধ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে স্থানীয়ভাবে।


সানা/ডিসি/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।শনিবা...

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ স...

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিগত স্বৈরাচারী শাসনের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের আড়ালে ক্ষমতাচ্যুত স্বৈরাচার দেশে অরাজকতা...

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা
০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে