গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে: তথ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ০৮:৩৯ এএম ২০২৬
রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে: তথ্যমন্ত্রী
ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন -ছবি সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র এবং সমাজকে আমাদের মেরামত করতে হবে। মেরামতের প্রতিটি পর্বে আমরা সংশ্লিষ্ট সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের করণীয় নির্ধারণ করতে চাই।  

শনিবার (১৬ মে) দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিলনায়তনে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচির সভাপতিত্বে  সম্মেলনে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ নূরউল্লাহ।

তিনি বলেন, আমাদের মাতৃভূমির বয়স ৫৫ বছর। এই বয়সে আমরা যারা আছি খুবই সৌভাগ্যবান যে, পুরো পর্বটি আমাদের চোখের সামনেই ঘটেছে। এ সকল গৌরবগাথা যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, তেমনি প্রতিটি বিপর্যয়ের পরিস্থিতিও দেখার মতো দুর্ভাগ্য আমাদের হয়েছে। সেই গৌরব এবং দুঃসময়ের অভিজ্ঞতা আমাদের প্রজ্ঞাবান করেছে।

অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্রশিল্পীদের উদ্দেশে তিনি বলেন, চলচ্চিত্র অনেক বড় একটা মাধ্যম। এখানে দয়া করে আপনাদের মতো মানুষজন যুক্ত হয়েছেন। এতেই রাষ্ট্রের ধন্য হয়ে যাওয়া উচিত এবং যতটুকু সম্ভব ততটুকু তাদের  পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। এখনো আমরা তা করতে পারিনি।

চলচ্চিত্রশিল্পীদের উদ্দেশে তিনি আরো বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে পরবর্তী রোডম্যাপ তৈরি করবেন... সেই রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের জন্য না করে, সেটাকে চূড়ান্তভাবে সমাজ পরিবর্তনের আন্দোলনে আপনারা রূপান্তরিত করবেন।  
সানা/ডিসি/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে