গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টা সন্দেহভাজনের খোঁজে পুরস্কার ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ২১:৫৩ এএম ২০২৬
জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টা সন্দেহভাজনের খোঁজে পুরস্কার ঘোষণা
ছবি

সিসিটিভি থেকে নেওয়া অভিযুক্ত ব্যক্তির ছবিটি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ। এ বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, অভিযুক্ত ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে তা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রীকে অনুসরণ করে অন্ধকার স্থানে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ভুক্তভোগী ছাত্রী নিজেকে রক্ষা করে সড়কে উঠে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে শনাক্ত করেন, তবে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি। পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করা হয়।

ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হওয়ায় তারা গতকাল রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। তারা প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং নতুন প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক পদক্ষেপ ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সানা/ডিসি/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে