গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেনু

সংস্কার না করলে আপনার গদি থাকবে কি না নিশ্চয়তা দিতে পারি না

জেলা প্রতিনিধি, রাজশাহী

জেলা প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ২১:১১ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ১১:০৮ এএম ২০২৬
সংস্কার না করলে আপনার গদি থাকবে কি না নিশ্চয়তা দিতে পারি না
ছবি

শনিবার রাজশাহীতে এনসিপির অনুষ্ঠানে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী -ছবি সংগৃহীত রাজশাহীর অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারের দেওয়া বিভিন্ন কার্ডের সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘রাজশাহী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। যিনি প্রধানমন্ত্রী হয়েছেন আজকে ভাগ্যচাকায় উনি আমার জন্মস্থান চাঁদপুরে আর আমি ওনার জন্মস্থান রাজশাহী এসে পড়েছি। চাঁদপুরের উন্নয়ন হয় নাই, রাজশাহীরও উন্নয়ন হয় নাই। শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো পকেটে নিয়ে ঘুরতে হবে। এই কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটা কার্ড বানাবো সেই কার্ডের নাম হলো লালকার্ড। এই লালকার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেবো।’ শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন, তাহলে বাংলাদেশে আপনার গদি থাকবে কি না সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ জনগণ ভোট দিয়েছে। জনগণ ম্যান্ডেট দিয়েছে। এই জনগণের বাক্সে যদি কেউ লাথি মারতে চায়, আমরাও তার গদিতে লাথি মারতে কোনো কুণ্ঠাবোধ করবো না।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা উঁকিঝুঁকি করতেছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে। যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে; তাহলে তারা প্রথম কোপ, প্রথমে গুলি চালাবে তারেক রহমানের ওপরে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল।’

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘যদি উনি ইতিহাস না জানেন, তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল, একই পরিণতি সন্তানের হবে। এই জন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। আমরা কিন্তু একই ফ্রন্টে যুদ্ধে করছি। তাহলে আমাদের ফ্রন্টিয়ার লাইন দুটি হবে। আমরা কিন্তু একই পাল্লায় বিএনপি এবং আওয়ামী লীগকে রাখতে দ্বিধা করবো না।’ ফারাক্কা লংমার্চ দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই দিবসে মওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে বলেছিলেন পানির ন্যায্য অধিকার ছাড়বো না। সেই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পারো, তাহলে তার নীতিও নিতে হবে। না হলে ভাসানীর মার্কা ফেরত দাও।’

এনসিপি নেতা বলেন, ‘ভারতীয় যে বাহিনী রয়েছে বাংলাদেশে, সিভিল ফরমেটে আওয়ামী লীগ। এই ভারতকেন্দ্রীক বাহিনীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি বলেন সরবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কীভাবে খুন হয়।’ নদীতে পানি না থাকায় খাল খননেরও সমালোচনা করে তিনি বলেন, ‘এরা আমাদের উল্টো সায়েন্স বোঝায়। যদি খাল খনন করতে হয়, তাহলে তো আগে নদীতে পানি নিয়ে আসতে হবে। এখন যদি ভারতের সামনে গিয়ে নমো নমো শুরু করে, তাহলে কি আমাদের কোনো ব্যবস্থা হবে? এই জন্য সরকারকে বলবো, রাজশাহীবাসীর নদীতে আমরা পানি চাই। আমাদের জীবন বাঁচাতে হলে পানি দরকার। রাজশাহীবাসীকে বলবো, যদি পদ্মা নদীতে পানি না আসে, আপনারা ঢাকায় যাবেন, ভারতের দিকে লংমার্চ করবেন।’

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। এ সময় উপস্থিত ছিলেন- দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপির মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান।

সানা/কেএমএএ/আপ্র/১৬/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

মাদক কারবারিকে ধরতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৭ পুলিশ
২৬ জুলাই ২০২৬

মাদক কারবারিকে ধরতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৭ পুলিশ

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মহানগরীতে শীর্ষ মাদক কারবারি আলমগীরকে গ্রেফতারের অভিযানে গিয়ে কিশোর গ্যাংয়...

টঙ্গীতগ্যাস সংকটে তিতাস অফিস ঘেরাও, ‘নো গ্যাস নো বিল’ দাবিতে বিক্ষোভ
২৬ জুলাই ২০২৬

টঙ্গীতগ্যাস সংকটে তিতাস অফিস ঘেরাও, ‘নো গ্যাস নো বিল’ দাবিতে বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে আবাসিক গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে তিতাস গ্যাস ক...

ভালো দাম মিললেও ফলন কমে দুশ্চিন্তায় লালমনিরহাটের পাটচাষিরা
২৬ জুলাই ২০২৬

ভালো দাম মিললেও ফলন কমে দুশ্চিন্তায় লালমনিরহাটের পাটচাষিরা

উত্তরাঞ্চলের বন্যাকবলিত জেলাগুলোর মতো লালমনিরহাটেও মৌসুমের নতুন পাট বাজারে উঠতে শুরু করেছে। গত বছরের...

একমাত্র ছেলের হাতে প্রাণ গেল বাবা-মায়ের
২৬ জুলাই ২০২৬

একমাত্র ছেলের হাতে প্রাণ গেল বাবা-মায়ের

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহ ও একমাত্র সন্তানের দীর্ঘদিনের অবাধ্য আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে