গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্ব ধোলাই দিবসে পরিচ্ছন্নতার গুরুত্ব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:১৫ এএম ২০২৬
বিশ্ব ধোলাই দিবসে পরিচ্ছন্নতার গুরুত্ব
ছবি

ছবি সংগৃহীত

প্রতিদিনের অত্যন্ত সাধারণ একটি কাজ—কাপড় ধোয়া। কিন্তু এই ছোট কাজটিই আমাদের জীবনকে পরিচ্ছন্ন, সতেজ ও গুছিয়ে রাখতে বড় ভূমিকা রাখে। সেই গুরুত্ব তুলে ধরতেই আজ পালিত হচ্ছে বিশ্ব ধোলাই দিবস।

অনেকের কাছে কাপড় ধোয়া ঝামেলার মনে হলেও এটি দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। পরিষ্কার পোশাক শুধু আরাম দেয় না, বরং সুস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। এ দিনটি তাই তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানানোর একটি উপলক্ষ, যারা নিয়মিত পরিবারের সবার কাপড় পরিষ্কার রাখার দায়িত্ব পালন করেন।

ইতিহাস ঘেঁটে জানা যায়, মানুষ যখন থেকে পোশাক ব্যবহার শুরু করেছে, তখন থেকেই কাপড় পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা দেখা দেয়। একসময় নদী, পুকুর বা কূপের ধারে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে কাপড় ধোয়া হতো, যা ছিল সময়সাপেক্ষ ও কষ্টকর।

১৮৫১ সালে জেমস কিং প্রথম ড্রামযুক্ত কাপড় ধোয়ার যন্ত্র উদ্ভাবন করেন। এরপর সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে কাপড় ধোয়া ও শুকানোর পদ্ধতিতে এসেছে আমূল পরিবর্তন। আধুনিক যন্ত্রের ব্যবহারে এ কাজ এখন অনেক সহজ হলেও কাপড় ধুয়ে ভাঁজ করে গুছিয়ে রাখার মতো পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ব্যবস্থা এখনও তৈরি হয়নি।

২০১৯ সালে ওয়ার্লপুল কর্পোরেশন প্রথমবারের মতো বিশ্ব ধোলাই দিবস চালু করে। এর লক্ষ্য ছিল পরিবারের যাঁরা নিয়মিত এ কাজটি করেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পরিচ্ছন্ন জীবনের গুরুত্ব তুলে ধরা।

বিশেষজ্ঞদের মতে, কাপড় ধোয়া ছোট কাজ মনে হলেও এটি ব্যক্তিগত স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব ধোলাই দিবস সেই প্রয়োজনীয়তাকেই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

এসি/আপ্র/১৫/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে