গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিসিটিভি নজরদারিতে শান্তিপূর্ণ এসএসসি পরীক্ষা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৩২ এএম ২০২৬
সিসিটিভি নজরদারিতে শান্তিপূর্ণ এসএসসি পরীক্ষা
ছবি

ছবি সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি সিসিটিভি পর্যবেক্ষণের আওতায় সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবারের পরীক্ষায় প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার নিয়ন্ত্রণ ও তথ্য সংরক্ষণ ব্যবস্থাও রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এর মাধ্যমে কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, সিসিটিভিতে ধারণ করা ভিডিও সংরক্ষণ করতে হবে এবং প্রতি সাত দিন পরপর তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা এক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে চলছে এবং কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক রাখা হয়েছে এবং পরীক্ষার্থীরাও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মাদরাসা বোর্ডে দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

এসি/আপ্র/২১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি
১১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের মান ও পেশাদারত্ব শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মূল্যায়ন শুর...

খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে পাস ৩৮০ পরীক্ষার্থী
১০ সেপ্টেম্বর ২০২৬

খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে পাস ৩৮০ পরীক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ হাজার...

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
১০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরী...

নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
১০ সেপ্টেম্বর ২০২৬

নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ

রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে