গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

চাপে পড়ে চুক্তি করছি এটা মিথ্যা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৪২ এএম ২০২৬
চাপে পড়ে চুক্তি করছি এটা মিথ্যা: ট্রাম্প
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সংঘাত নিরসনে ইরানের সঙ্গে চুক্তি দ্রুতই হয়ে যাবে। তবে তার দাবি, ইরানের সঙ্গে তিনি কোনো চাপে পড়ে চুক্তি করেননি।

সোমবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনের এমনটাই জানিয়েছে আল জাজিরা।

তিনি চাপে পড়ে ইরানের সঙ্গে চুক্তি করছেন- এমন সংবাদকে মিথ্যা বলে ডেমোক্র্যাটদেরও সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে এবং সম্ভাব্য শান্তি আলোচনা ফের শুরু করতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে। বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত নিরসনে এটি হবে দ্বিতীয় দফার আলোচনা। এখন পর্যন্ত ইরানের সঙ্গে আলোচনা ও দর কষাকষিতে নিজেকে সফল বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান জানিয়েছে, পরবর্তী দফার আলোচনার জন্য তাদের এখনো কোনো পরিকল্পনা নেই।

এসি/আপ্র/২১/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা
২৬ অক্টোবর ২০২৬

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা

মার্কিন সংগীত কিংবদন্তি এলভিস প্রিসলির ২৭৪টি গানের স্বত্ব অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশ...

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা
২৬ অক্টোবর ২০২৬

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্...

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে
২৬ অক্টোবর ২০২৬

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে

মার্কিন নৌ-অবরোধ ও বিমান সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের নৌ ও আকাশপথের বাণিজ্য আগে থেক...

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ
২৬ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলের সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে