গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মা আওয়ামী লীগ, মেয়ে হচ্ছেন বিএনপি এমপি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩১ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:২৭ এএম ২০২৬
মা আওয়ামী লীগ, মেয়ে হচ্ছেন বিএনপি এমপি
ছবি

নাদিয়া পাঠান পাপন -ছবি সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাদিয়া পাঠান পাপন। বিষয়টি সামনে আসতেই তাঁর মা আওয়ামী লীগ নেত্রী হওয়ায় এলাকায় রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।

নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর মা সৈয়দা নাখলু আক্তার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে পরিচিত এবং জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মেয়ের বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৈয়দা নাখলু আক্তার বলেন, তাঁর রাজনৈতিক অবস্থানের সঙ্গে মেয়ের কোনো সম্পর্ক নেই এবং বর্তমানে তিনি ওই পদে নেই বলেও দাবি করেন। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, তিনি এখনো উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে বহাল রয়েছেন।

এদিকে নাদিয়া পাঠান পাপনের মনোনয়ন নিয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। আইন অনুযায়ী, সংসদের নির্বাচিত সদস্যদের ভোটে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয় এবং সাধারণত মনোনীত প্রার্থীরাই এসব আসনে নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, মনোনয়ন জমার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
সানা/আপ্র/২১/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিকে ‘জ্বালানির অপচয়’ ও ‘জনগণের ভোগান্তির’ কারণ হিসেবে মন্তব্য করেছেন ম...

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন
০৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকলেও জাতীয় সংসদ ও বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ আছে—এমন মন্তব্য ক...

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে