গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাই শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন তিন শিক্ষার্থী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৪৬ এএম ২০২৬
জুলাই শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন তিন শিক্ষার্থী
ছবি

অনশনে অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হচ্ছে, পাশে বসে শহীদ পরিবারের সদস্যরা -ছবি সংগৃহীত

জুলাই অভ্যুত্থান রক্ষা ও গণভোটের রায় অনুযায়ী সংস্কারের দাবিতে আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী জুলাই শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে প্রায় ৭২ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। পরে তাঁদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (১১ এপ্রিল) বেলা ৩টায় শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের বাবা এবং জুলাই শহীদ পরিবারের অন্য সদস্যরা ডাবের পানি খাইয়ে তিন শিক্ষার্থীর অনশন ভাঙান। এ সময় তাঁরা গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. সাদিক মুনওয়ার, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ। সাদিক মুনওয়ার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য। গত বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ’ তিন দাবিতে আমরণ অনশনে বসেন তাঁরা।

শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে প্রথমে সাকিব ও মোস্তাফিজ অনশন ভাঙলেও সাদিক মুনওয়ার অসম্মতি জানান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তিনিও অনশন ভাঙেন।

অনশন ভাঙানোর বিষয়ে শহীদ পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন, আর কোনো মা-বাবা সন্তানহারা হোক, তা তাঁরা চান না। এ জন্য তিন শিক্ষার্থীর অনশন ভাঙিয়েছেন। তাঁরা আরো বলেন, আজ যদি অনশন না ভাঙানো হতো, তাহলে খারাপ কিছু একটা ঘটে যেতে পারত। এরই মধ্যে তাঁদের শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে।

গত কয়েক দিনে অনশনকারীদের সঙ্গে সংহতি জানাতে রাজু ভাস্কর্যে আসেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম রাজু ভাস্কর্যে এসে অনশনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সানা/ডিসি/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
১৫ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসাম...

বাক্স্বাধীনতা নিয়ে মাহদীর দাবি, টিআইবির তথ্যে ভিন্ন চিত্র
১৫ সেপ্টেম্বর ২০২৬

বাক্স্বাধীনতা নিয়ে মাহদীর দাবি, টিআইবির তথ্যে ভিন্ন চিত্র

‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা’ শীর্ষক আলোচনা

হাসিনাকে চাইছি, কাদেরসহ অন্যদের চাইব না কেন
১৫ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাকে চাইছি, কাদেরসহ অন্যদের চাইব না কেন

ব্রিফিংয়ে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

দুই টার্মিনালে সক্ষমতার ৯০ শতাংশ এলএনজি, সরবরাহ ২৬১০
১৫ সেপ্টেম্বর ২০২৬

দুই টার্মিনালে সক্ষমতার ৯০ শতাংশ এলএনজি, সরবরাহ ২৬১০

মহেশখালীর দুই ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ায় দেশে গ্যাসের মোট সরবরাহ বেড়ে দৈনিক ২ হাজার ৬...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই