গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার: ইসি সচিব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৪৫ এএম ২০২৬
২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার: ইসি সচিব
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা, রাজনৈতিক মেরুকরণ আর নানা অনিশ্চয়তার মেঘ কাটিয়ে অবশেষে ভোট উৎসবের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার। এখন কেবল অপেক্ষা ব্যালটযুদ্ধের।

এ উপলক্ষে ২৯৯ আসনে ব‍্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

ভোটগ্রহণের প্রস্তুতি হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের কর্তন করা- এই বড় কাজ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চ‍্যালেঞ্জ ছিল। তবে ধাপে ধাপে ভোটগ্রহণের সময়ে আমরা পৌঁছে গেছি।

ইসি সচিব বলেন, আমরা সত‍্যকে ধারণ ও লালন করার অনুরোধ করছি। অপতথ‍্য, অপপ্রচার থেকে দূরে থাকতে হবে।

ইসি সচিব আরো বলেন, সেল ফোন নিয়ে নীতিমালা জারি করা হয়েছিল, তবে তা প্রত‍্যাহার করা হবে। সংশোধিত আইন যেখানে প্রয়োজন যোজন বিয়োজন করা হচ্ছে। যে যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি, এটাই সাফল্য।  

তিনি বলেন, ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ, তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না।

এসি/১০/২/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ...

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, আবেদন শুরু ১ অক্টোবর
৩০ সেপ্টেম্বর ২০২৬

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, আবেদন শুরু ১ অক্টোবর

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ট...

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার
৩০ সেপ্টেম্বর ২০২৬

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার

কোনো জেলা বা উপজেলায় কোনো চাকরিপ্রার্থী জানে না তার এলাকায় কোন প্রতিষ্ঠানে দক্ষ কর্মী প্রয়োজন। বা প্...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু
৩০ সেপ্টেম্বর ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু

উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের উদ্যোগে প্রাথমিক কা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই