গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাসহ বজ্রবৃষ্টি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:৪৩ এএম ২০২৬
আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাসহ বজ্রবৃষ্টি
ছবি

ছবি সংগৃহীত

বিদায় নিয়েছে বছরের শীতলতম মাস জানুয়ারি মাস। অনেকটাই কমে এসেছে শীতের দাপট। তবে, শীতের শেষ ধাক্কা এখনও বাকি। চলতি ফেব্রুয়ারিতেই হানা দিতে পারে শৈত্যপ্রবাহ; তাপমাত্রা নেমে যেতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসে। 

শুধু তাই নয়, এক মাসের বেশি সময় ধরে বৃষ্টির দেখা না মিললেও শীতের শেষ ভাগে দেখা মিলতে পারে শিলাসহ বজ্রবৃষ্টির।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। এ ছাড়া দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি মাসের শেষের দিকে অন্তত দুই দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে, ফেব্রুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন বজ্রবৃষ্টি অথবা শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে। 

এসি/আপ্র/০২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই