গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তাঁবেদার রাষ্ট্রের চেষ্টা হলে প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি রিজভীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৭ এএম ২০২৬
তাঁবেদার রাষ্ট্রের চেষ্টা হলে প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি রিজভীর
ছবি

শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী -ছবি সংগৃহীত

বাংলাদেশকে ‘তাঁবেদার রাষ্ট্রে’ পরিণত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী ও স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তিকে বাংলাদেশে অবস্থান নিতে দেওয়া হবে না। জাতীয়তাবাদী ওলামা দল ও বিএনপি এ ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।

রিজভী বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশ করতে বা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও দলীয় নেতাকর্মীদের অবস্থান নেওয়ার কথা জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, অস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা এবং রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার বিষয়ে বক্তব্য দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

রিজভীর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের বক্তব্যে বিশ্বের শান্তিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। যুদ্ধ হলে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হয় এবং মানুষের কর্মসংস্থানে প্রভাব পড়ে বলেও তিনি মন্তব্য করেন।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, বিএনপি কোনো ‘পাতানো’ বা ‘মিডনাইট’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তাঁর দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং মানুষের কল্যাণ ও সামাজিক সুরক্ষায় কাজ করছে।

তিনি আরো বলেন, যারা আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধেই জাতীয়তাবাদী ওলামা দলের এই প্রতিবাদ। একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 
সানা/আপ্র/২৫/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা
২৬ সেপ্টেম্বর ২০২৬

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা

৭ মার্চের ভাষণের উপস্থাপনাতেও পরিবর্তনের উদ্যোগ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
২৬ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দ...

এবার মোহাম্মদপুরে অফিস ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬

এবার মোহাম্মদপুরে অফিস ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় একটি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে জমি দখলের চেষ...

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
২৬ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই