গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, দুই ভোটের ফলাফল একসঙ্গে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:০৩ এএম ২০২৬
দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, দুই ভোটের ফলাফল একসঙ্গে
ছবি

ছবি সংগৃহীত

দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের ব্যালট সোমবার (২৬ জানুয়ারি) পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গে দেওয়া হবে।

তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ থেকে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার ভোট দিতে পারবেন। ব্যালট পেপার পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে।

ইসি সচিব বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে প্রার্থীর নাম থাকবে। এরইমধ্যে ইসি থেকে বলা হয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। এরপর পৌঁছালে তা গণনা করা হবে না।

গতকাল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে ইসি। ইসি সচিব জানান, সেখানে কূটনীতিকরা জানতে চেয়েছেন ভোটের ফলাফল কখন হবে। এ প্রসঙ্গে সচিব বলেন, আমরা যেটা বলেছি আমাদের হিসাব মতে কেন্দ্রের ফলাফল সময় মতো হয়ে যাবে। তিন-চার ঘণ্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু যেসব রিটার্নিং অফিসারের কাছে প্রবাসী ভোটের কেন্দ্রগুলো সেখানে গণনার সময় বেশি লাগবে। তার কারণ হলো- দুটো ব্যালট পেপার, এ কারণে সময় বেশি লাগবে। প্রবাসীদের কাছে যে ব্যালট পেপার এ ফোর সাইজের দুই পাশেই আছে। কাজেই ভোট দেবেন একটা। তার মানে ১১৯টা মার্কাকে স্ক্যান করতে হবে ম্যানুয়ালি। ত্রুটিমুক্ত রাখার জন্য এ জায়গায় সময় বেশি লাগবে। একটু না, এখন কতটুকু সময় বেশি লাগবে এটা নির্ভর করছে, কত ভোট এসে পৌঁছাচ্ছে; সেটার ওপর।

বিদেশে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সেই ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, বিদেশে যদি আচরণবিধির লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের।

এসি/আপ্র/২৬/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ...

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, আবেদন শুরু ১ অক্টোবর
৩০ সেপ্টেম্বর ২০২৬

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, আবেদন শুরু ১ অক্টোবর

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ট...

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার
৩০ সেপ্টেম্বর ২০২৬

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার

কোনো জেলা বা উপজেলায় কোনো চাকরিপ্রার্থী জানে না তার এলাকায় কোন প্রতিষ্ঠানে দক্ষ কর্মী প্রয়োজন। বা প্...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু
৩০ সেপ্টেম্বর ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু

উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের উদ্যোগে প্রাথমিক কা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই