গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বর্ষায় বারান্দার টবেই চাষ করুন টাটকা সবজি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১৯:২৩ এএম ২০২৬
বর্ষায় বারান্দার টবেই চাষ করুন টাটকা সবজি
ছবি

বর্ষায় বারান্দার টবেই চাষ করুন টাটকা সবজি

বর্ষাকাল গাছ লাগানোর অন্যতম উপযুক্ত সময়। এ সময়ে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকায় গাছ দ্রুত বেড়ে ওঠে এবং তুলনামূলক কম পরিচর্যাতেই ভালো ফলন পাওয়া যায়। বাড়ির বারান্দা, ছাদ কিংবা ছোট্ট খোলা জায়গায় টব ব্যবহার করে সহজেই চাষ করা যায় বিভিন্ন ধরনের সবজি। এতে যেমন শখ পূরণ হয়, তেমনি পরিবার পায় নিরাপদ ও বিষমুক্ত তাজা সবজির নিশ্চয়তা।

ঢ্যাঁড়স বর্ষাকালের সবচেয়ে সহজ ও জনপ্রিয় সবজিগুলোর একটি। মাঝারি বা বড় টবে চাষ করা যায় এবং নিয়মিত পানি ও পর্যাপ্ত আলো পেলে অল্প সময়ের মধ্যেই ফলন শুরু হয়। নতুনদের জন্য এটি একটি আদর্শ সবজি।

করলা আর্দ্র আবহাওয়ায় দ্রুত বৃদ্ধি পায়। টবে করলা চাষের জন্য ছোট একটি মাচার ব্যবস্থা করতে হয়, যাতে লতা সহজে ছড়িয়ে উঠতে পারে। বীজ সরাসরি টবে না লাগিয়ে আগে চারা তৈরি করলে ফলন আরো ভালো হয়।

ঝিঙা বর্ষার আরেকটি উপযোগী সবজি। পর্যাপ্ত আলো ও সঠিক পরিচর্যায় গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন ফল দেয়। তবে টবে যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। মাচা ব্যবহার করলে ঝিঙার ফলন বাড়ে।

বেগুন প্রায় সারা বছরই চাষ করা সম্ভব হলেও বর্ষায় এর বৃদ্ধি ভালো হয়। বড় টব বা ড্রামে একটি গাছ লাগিয়েই দীর্ঘ সময় ধরে বেগুন সংগ্রহ করা যায়। নিয়মিত জৈব সার প্রয়োগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ করলে ভালো ফলন পাওয়া সম্ভব।

কাঁচামরিচ খুব কম জায়গায় চাষ করা যায় বলে বারান্দার জন্য এটি একটি চমৎকার পছন্দ। কয়েকটি টবেই সারা পরিবারের প্রয়োজনীয় মরিচ উৎপাদন করা সম্ভব। বর্ষাকালে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে নিমতেল বা জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে।

ভালো ফলনের জন্য কিছু পরামর্শ

* টবে পানি জমতে দেবেন না।
* সপ্তাহে অন্তত একবার জৈব সার প্রয়োগ করুন।
* গাছ পর্যাপ্ত আলো পাচ্ছে কি না নিশ্চিত করুন।
* পোকামাকড় দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন।
* অতিরিক্ত বৃষ্টির পানি থেকে টব সুরক্ষিত রাখুন।

বর্ষার এই সময়টুকু কাজে লাগিয়ে বারান্দা বা ছাদেই গড়ে তুলতে পারেন ছোট্ট একটি সবজি বাগান। সামান্য যত্নেই কয়েক মাসের মধ্যে মিলবে টাটকা, নিরাপদ ও স্বাস্থ্যকর সবজির জোগান।

এসি/আপ্র/২৫/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ও রসুন অপরিহার্য উপকরণ। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিনই এসবের বিপুল...

ইলিশের জালি কাবাবের রেসিপি
০৮ সেপ্টেম্বর ২০২৬

ইলিশের জালি কাবাবের রেসিপি

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়ে...

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!
০৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!

জ্বর হলে গোসল করা যাবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। প্রচলিত ধারণায় কেউ কেউ মনে করেন, জ্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে