গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ে করতে ভয় পান কেন অনেকে, জানুন কারণ

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৫ এএম ২০২৬
বিয়ে করতে ভয় পান কেন অনেকে, জানুন কারণ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করে। তবে কারো কারো ক্ষেত্রে এই ভয় এতটাই তীব্র হয়ে ওঠে যে বিয়ের কথা উঠলেই আতঙ্ক, শারীরিক অস্বস্তি কিংবা সম্পর্ক থেকে পালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা তৈরি হয়। এমন পরিস্থিতিতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

বিয়ের প্রতি অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী ভয়কে বলা হয় ‘গ্যামোফোবিয়া’। গ্রিক শব্দ ‘গ্যামো’ অর্থ বিয়ে এবং ‘ফোবিয়া’ অর্থ ভয়। এ ধরনের সমস্যায় বৈবাহিক সম্পর্ক কিংবা দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি ব্যক্তির কাছে হুমকির মতো মনে হতে পারে। ফলে বিয়ের আলোচনা বা ভবিষ্যৎ সম্পর্কের প্রসঙ্গ উঠলেই তীব্র উদ্বেগ তৈরি হয়।

বিয়ের ভয়ে যেসব লক্ষণ দেখা দিতে পারে

বিয়ে নিয়ে অতিরিক্ত ভয়ের সঙ্গে বিভিন্ন শারীরিক ও মানসিক লক্ষণ দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে অস্থিরতা, বুকব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, দ্রুত শ্বাসপ্রশ্বাস, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাথাব্যথা, অতিরিক্ত ঘাম, তৃষ্ণা ও শরীর কাঁপা।

আতঙ্কের কারণে স্বাভাবিকভাবে চিন্তা করতে না পারা, কথা বলতে সমস্যা কিংবা হঠাৎ রেগে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।

কখনো বিয়ের প্রসঙ্গ উঠলেই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা শুরু হয়। কেউ অসংলগ্ন কথাবার্তা বলতে পারেন, আবার কেউ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে পারেন। দীর্ঘস্থায়ী ভয় ও উদ্বেগের সঙ্গে মন খারাপ কিংবা বিষণ্নতার উপসর্গও দেখা দিতে পারে।

তবে এসব লক্ষণ দেখা দিলেই যে কারো গ্যামোফোবিয়া রয়েছে, তা নয়। লক্ষণের প্রকৃত কারণ নির্ধারণে বিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন।

অতীতের অভিজ্ঞতা থেকে তৈরি হতে পারে ভয়

বিয়ে নিয়ে অতিরিক্ত ভয় তৈরি হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অতীতের কোনো বেদনাদায়ক সম্পর্ক, বিশ্বাসভঙ্গ কিংবা বিচ্ছেদের অভিজ্ঞতা নতুন সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করতে পারে।

আবার পরিবারে অস্বাস্থ্যকর সম্পর্ক, দাম্পত্য কলহ কিংবা বিচ্ছেদের অভিজ্ঞতাও কারও মনে বিয়ে সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে।

ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্যও এ ধরনের উদ্বেগের সঙ্গে যুক্ত থাকতে পারে। যাঁরা স্বাভাবিকভাবেই বেশি উদ্বিগ্ন থাকেন কিংবা ব্যক্তিগত স্বাধীনতাকে বিশেষ গুরুত্ব দেন, তাঁদের কারো কারো মনে হতে পারে, বিয়ের পর নিজের মতো জীবনযাপন করা কঠিন হয়ে যাবে।

স্বাধীনতা হারানোর আশঙ্কা থেকেও দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রতি ভয় তৈরি হতে পারে।

সামাজিক ও পারিবারিক চাপও দায়ী

কখন বিয়ে করতে হবে, কাকে বিয়ে করতে হবে কিংবা বিয়ের পর জীবন কেমন হওয়া উচিত—এসব বিষয়ে পরিবার ও সমাজের অতিরিক্ত প্রত্যাশা অনেকের উদ্বেগ বাড়িয়ে দিতে পারে।

বিশেষ করে নিজের ইচ্ছা ও প্রস্তুতির সঙ্গে পারিবারিক প্রত্যাশার মিল না থাকলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে।

কাউকে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি দিতে ভয় পাওয়া, একজন মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর চিন্তায় সম্পর্ক থেকে পালিয়ে যেতে চাওয়া কিংবা বিয়ের পর স্বাধীনতা হারানোর আশঙ্কা এ ধরনের সমস্যার ইঙ্গিত হতে পারে।

তবে বিয়ে করতে না চাওয়া কিংবা বিয়ে নিয়ে সাধারণ দুশ্চিন্তা থাকলেই সেটিকে মানসিক সমস্যা হিসেবে বিবেচনা করা ঠিক নয়। ভয় কতটা তীব্র, কত দিন ধরে রয়েছে এবং দৈনন্দিন জীবন ও সম্পর্কের ওপর কতটা প্রভাব ফেলছে, তা বিবেচনা করা জরুরি।

ভয় কাটাতে কী করবেন

বিয়ে নিয়ে ভয় ও উদ্বেগ দৈনন্দিন জীবনকে প্রভাবিত করলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া যেতে পারে। প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের চিকিৎসা ও পরামর্শ দিতে পারেন।

এর মধ্যে চিন্তা ও আচরণের ধরন নিয়ে কাজ করার বিশেষ চিকিৎসাপদ্ধতিও রয়েছে। এসব পদ্ধতির মাধ্যমে ভয়ের কারণ চিহ্নিত করা এবং উদ্বেগ মোকাবিলার কৌশল শেখার সুযোগ পাওয়া যায়।

নিজের ভয় ও উদ্বেগ সম্পর্কে সঙ্গী কিংবা পরিবারের বিশ্বস্ত সদস্যদের সঙ্গে খোলাখুলি কথা বলাও সহায়ক হতে পারে। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, ধ্যান ও শরীর-মন শিথিল রাখার অভ্যাস মানসিক চাপ সামলাতে সাহায্য করতে পারে।

একই ধরনের সমস্যার অভিজ্ঞতা রয়েছে, এমন মানুষের সঙ্গে কথা বলা কিংবা তাদের সহায়তা নেওয়াও কারো কারো জন্য উপকারী হতে পারে।

বিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও এটি নিয়ে ভয় বা উদ্বেগ তৈরি হলে নিজের অনুভূতিকে উপেক্ষা করা উচিত নয়। ভয় তৈরির কারণ বোঝা, নিজের মানসিক প্রস্তুতিকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার মাধ্যমে পরিস্থিতি সামলানো সম্ভব।

এসি/আপ্র/২৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হার্ট ভালো রাখতে যা যা খাবেন
২৯ সেপ্টেম্বর ২০২৬

হার্ট ভালো রাখতে যা যা খাবেন

আমাদের হৃদয় কখনো থেমে থেকে না, সারাক্ষণ কাজ করতে থাকে। এটিই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। বিশ্রামের সময়ও...

আত্মহত্যা রুখবে বুদ্ধি ও আবেগের সংমিশ্রণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
২৮ সেপ্টেম্বর ২০২৬

আত্মহত্যা রুখবে বুদ্ধি ও আবেগের সংমিশ্রণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি

প্রতিদিনের জীবনে সবকিছু নিজের অনুকূলে থাকবে না, কখনো কখনো বিরূপ পরিস্থিতি কিংবা ব্যর্থতার মুখে পড়তে...

বাংলাদেশিরা হতে পারবেন জাপানের ধনী পরিবারের ঘরজামাই
২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশিরা হতে পারবেন জাপানের ধনী পরিবারের ঘরজামাই

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়; পরিবারের নতু...

আত্মপ্রেম ও ব্যক্তি সিদ্ধান্তের সম্মানেই পালন অবিবাহিত দিবস
২৮ সেপ্টেম্বর ২০২৬

আত্মপ্রেম ও ব্যক্তি সিদ্ধান্তের সম্মানেই পালন অবিবাহিত দিবস

প্রতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ শনিবার জাতীয় অবিবাহিত দিবস হিসেবে উদযাপিত করা হয়ে থাকে। ১৯৮৪ সালে য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে