গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

চট্টগ্রামের হোটেলে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:১০ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:০৭ এএম ২০২৬
চট্টগ্রামের হোটেলে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে তার স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বড়তাকিয়া বাজার এলাকার হোটেল রিলাক্স জোন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম (৩৫) রাঙামাটি জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মিরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নে।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. নাদিম হায়দার চৌধুরী জানান, হোটেলের একটি কক্ষ থেকে আমিনুল ইসলামের ঝুলন্ত লাশ, তার স্ত্রীকে আহত অবস্থায় এবং তাদের ১০ মাস বয়সী কন্যাশিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী রাঙামাটি পুলিশ লাইনে কর্মরত আমিনুল রোববার দুপুর ২টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই হোটেলে ওঠেন। সোমবার চেক-আউটের সময় পেরিয়ে যাওয়ার পর হোটেল কর্তৃপক্ষ দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে তার স্ত্রী আহত অবস্থায় দরজা খুলে দেন। পরে কক্ষের ভেতরে আমিনুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

সহকারী পুলিশ সুপার বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।” তিনি জানান, আহত নারীর মুখ ফুলে গেছে এবং কিছতা বেঁকে গেছে।

আহত অবস্থায় তাকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আরো জানিয়েছে, ১০ মাস বয়সী শিশুটিকে তার নানী ও মামার জিম্মায় দেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার
১১ আগস্ট ২০২৬

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার

মামলার পর দল থেকেও বহিষ্কার, আদালতের মাধ্যমে কারাগারে

বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২
১১ আগস্ট ২০২৬

বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২

মো. নুর আলম, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে অন্যের বাড়িতে উঁকি দেওয়াকে কে...

বদরগঞ্জে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ
১১ আগস্ট ২০২৬

বদরগঞ্জে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই