গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

লাল রঙে ঢাকা বিড়াল ঘিরে রহস্য, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:০৫ এএম ২০২৬
লাল রঙে ঢাকা বিড়াল ঘিরে রহস্য, চলছে উদ্ধার অভিযান
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লিগ সিটিতে শরীরে লাল রঙ বা রঞ্জক মাখা একটি ধূসর বিড়ালকে ঘুরে বেড়াতে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিড়ালটিকে নিরাপদে উদ্ধার করতে কাজ করছে স্থানীয় প্রাণী পরিচর্যা কর্তৃপক্ষ।

লিগ সিটি অ্যানিমেল কেয়ার জানিয়েছে, বিড়ালটির শরীরে লাল রঙ বা কোনো ধরনের রঞ্জক লেগে রয়েছে। বিষয়টি নজরে আসার পর বিড়ালটিকে নিরাপদে ধরতে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। উদ্ধার করা সম্ভব হলে বিড়ালটির প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হবে।

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের বিড়ালটিকে নিজেরা ধরার চেষ্টা না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাইরে থেকে বিড়ালটিকে খাবার না দেওয়ার অনুরোধ করা হয়েছে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ উদ্ধারকারীদের চলমান প্রচেষ্টায় ব্যাঘাত ঘটাতে পারে।

কেউ বিড়ালটিকে দেখতে পেলে কোথায় এবং কখন সেটিকে দেখা গেছে, সেই তথ্য প্রাণী পরিচর্যা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

সোমবারের সর্বশেষ আপডেটে উদ্ধারকারীরা জানিয়েছে, বিড়ালটিকে নিরাপদে ধরার চেষ্টা এখনো চলছে। বিড়ালটির চলাচলের এলাকার কাছাকাছি থাকা স্থানীয় প্রাণী পরিচর্যাকারীরাও উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা

লাল রঙে ঢাকা বিড়ালটির ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, প্রাণীটিকে রঙ করার ঘটনা অবৈধ কুকুর লড়াইয়ের কোনো চক্রের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এ বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছেন অনেকে।

তবে এখন পর্যন্ত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় কোনো তদন্ত, প্রাণীর ওপর নিষ্ঠুরতার অভিযোগ কিংবা এ ঘটনায় সম্ভাব্য কোনো মামলা বা অভিযোগের কথা জানায়নি। ফলে বিড়ালটির শরীরে কীভাবে লাল রঙ বা রঞ্জক লাগল, তা এখনো নিশ্চিত নয়।

কর্তৃপক্ষ বাসিন্দাদের আবারো বিড়ালটিকে নিজেরা ধরার চেষ্টা না করে সেটি কোথায় ও কখন দেখা গেছে, সে তথ্য জানানোর আহ্বান জানিয়েছে। উদ্ধারকারীরা বিড়ালটিকে নিরাপদে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: এশিয়ান নিউজ

এসি/আপ্র/১২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের
২২ নভেম্বর ২০২৬

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেদিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্...

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের
২২ নভেম্বর ২০২৬

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক লেবাননি নাগরিকদের মুক্তি দ...

মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার পাঠানোর প্রস্তুতি ইরানের
২২ নভেম্বর ২০২৬

মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার পাঠানোর প্রস্তুতি ইরানের

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নি...

ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চান রাহুল, বাম মিত্রদের সমালোচনা
২২ নভেম্বর ২০২৬

ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চান রাহুল, বাম মিত্রদের সমালোচনা

ইসরায়েলের সঙ্গে কৌশলগত স্বার্থে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই