গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

২ লাখ ২৬ হাজার কেজি সোনা মিললো সৌদি আরবের খনিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:৪৩ এএম ২০২৬
২ লাখ ২৬ হাজার কেজি সোনা মিললো সৌদি আরবের খনিতে
ছবি

ছবি সংগৃহীত

২০২৫ সালে সৌদি আরবে প্রায় ৮০ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২৬ হাজার কেজি) সোনার নতুন মজুত আবিষ্কৃত হয়েছে। সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুলিমান আল-ওথাইম এ তথ্য জানিয়েছেন।

রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামের পঞ্চম আসরের ফাঁকে সৌদি সংবাদমাধ্যম আল-ইকতিসাদিয়াহকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-ওথাইম বলেন, আবিষ্কৃত সোনার মধ্যে প্রায় ১৫ লাখ আউন্সই সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির অংশে পড়েছে।

তিনি জানান, স্থানীয়ভাবে উৎপাদিত সোনা প্রক্রিয়াজাত করতে কোম্পানির রিফাইনারিগুলো নিয়মিত আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমানে এসব রিফাইনারিতে বছরে ৩৬ টন সোনা পরিশোধনের সক্ষমতা রয়েছে। পাশাপাশি, সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির নামসংবলিত হলমার্ক দিয়ে স্থানীয় সোনা বাজারজাত করা হচ্ছে।

আল-ওথাইম বলেন, কোম্পানিটির নিজস্ব সব ধরনের উৎপাদন লাইন ও খনন-সম্পর্কিত সেবা রয়েছে। এর মধ্যে আকাশ ও ভূমি থেকে ইমেজিং, ট্রেঞ্চিং এবং কূপ খননের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত। সরকারি সহায়তা ও বিভিন্ন সুবিধার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের মোট সোনা উৎপাদনের ৫০ শতাংশ অর্জনের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

তিনি আরো জানান, সোনার দামে নজিরবিহীন উত্থানের বছর ছিল ২০২৫ সাল। এ সময়ে সোনার বার্ষিক দর বৃদ্ধি পেয়েছে ৬৪ শতাংশের বেশি। ভূরাজনৈতিক উত্তেজনা এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগ তহবিলগুলোর ব্যাপক চাহিদাই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

তথ্য বলছে, ২০২৫ সালে সোনার গড় মূল্য ছিল প্রতি আউন্স ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৫০০ ডলারের মধ্যে। বছরের শুরুতে যেখানে দাম ছিল প্রায় ২ হাজার ৭১০ ডলার, সেখান থেকে ধাপে ধাপে বেড়ে ডিসেম্বর মাসে তা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রায় ৪ হাজার ৫০০ ডলার দাঁড়ায়।

সুলিমান আল-ওথাইম বলেন, বিদেশি দক্ষতা কাজে লাগিয়ে সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানি তাদের খনি ও রিফাইনারিগুলোকে বৈশ্বিক খনিশিল্পের শীর্ষ পর্যায়ের প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে। তিনি জানান, উৎপাদন বাড়াতে এবং খনিশিল্পে নতুন বিনিয়োগের সুযোগ খুঁজতে শিগগির একটি নতুন কৌশল বাস্তবায়ন শুরু করা হবে।

সূত্র: আরব নিউজ

সানা/এসি/আপ্র/১৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই
০৭ অক্টোবর ২০২৬

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ অঁরি বি. কাগান ও জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।...

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
০৭ অক্টোবর ২০২৬

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। বিধ্বস্ত সেই জাহাজটি...

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ
০৭ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও...

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা
০৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজে পাওয়া যাচ্ছে টিকা কিউডেঙ্গা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই