গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১২ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪৩ এএম ২০২৬
কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
ছবি

ছবি সংগৃহীত

কসোভোর সংসদে বক্তব্য দেওয়ার সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মেরেছেন বিরোধী দলের এক আইনপ্রণেতা। এ ঘটনায় সংসদে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিলে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন স্পিকার।

শনিবার (৮ আগস্ট) সংসদে কুর্তির বক্তব্য চলাকালে রক্ষণশীল বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভো’র আইনপ্রণেতা টাইমা কাদরিজাই দাঁড়িয়ে কুর্তিকে উদ্দেশ করে ‘আপনার জন্য লজ্জা!’ বলে চিৎকার করেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর দিকে পরপর কয়েকটি ডিম ছুড়ে মারেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে আলোচিত হয়।

ঘটনার পর প্রতিক্রিয়ায় কুর্তি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অব্যাহত রাখার জন্য যদি এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবুও তিনি সেই মূল্য দিতে প্রস্তুত।

কসোভোর সংসদে এমন বিশৃঙ্খলার ঘটনা অবশ্য নতুন নয়। কুর্তির নেতৃত্বাধীন বামপন্থী ‘ভেতেভেনদোসজে’ দলও অতীতে সংসদে একাধিকবার হট্টগোল ও বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালে দলটির সদস্যরা সংসদ কক্ষের ভেতরে কাঁদানে গ্যাস ছুড়েছিলেন। এর আগে ২০১৫ সালেও সংসদের ভেতরে নজিরবিহীন প্রতিবাদের ঘটনা ঘটেছিল।

দেশটির চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই সর্বশেষ এ ঘটনা ঘটল। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রয়োজনীয় বিরোধী দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছেন আলবিন কুর্তি। গত কয়েক দিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই