গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ছাড়ালো ১৪০০, নিখোঁজ প্রায় ৫০ হাজার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ০২:২৭ এএম ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ছাড়ালো ১৪০০, নিখোঁজ প্রায় ৫০ হাজার
ছবি

ভেনেজুয়েলার লা গুয়াইরায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের পাশে মানুষ দাঁড়িয়ে আছে -ছবি রয়টার্স

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের চার দিন পর মৃতের সংখ্যা এক হাজার ৪৩০ জনে পৌঁছেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দেশটিতে ইতোমধ্যে এক হাজার ৬০০–এর বেশি বিদেশি উদ্ধারকর্মী পৌঁছেছেন, আরও কয়েকটি দল পথে রয়েছে।

গত বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যার আগে এক মিনিটেরও কম ব্যবধানে উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে বন্দরনগরী লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মূল ভূমিকম্পের পর থেকে কয়েকশ পরাঘাতও অনুভূত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিখোঁজ অথবা ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। তবে বিরোধী দল-সমর্থিত একটি ওয়েবসাইটে ৫৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ থাকার দাবি করা হয়েছে। জাতিসংঘের হিসাবে নিখোঁজ প্রায় ৫০ হাজার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার পূর্বাভাস, এ ভূমিকম্পে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের উপকূলীয় শহর কারাবালেদায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। মার্কিন হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল সেখানে পৌঁছাচ্ছে। তবে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা অভিযোগ করেছেন, ভারী যন্ত্রপাতির অভাব এবং সরকারি সহায়তার সীমাবদ্ধতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

সাবেক পুলিশ কর্মকর্তা জান কার্লোস রোয়া গার্সিয়া বলেন, তাঁদের আবাসিক ভবন ধসে না পড়লেও এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে সেখানে ফিরে যাওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।

সংগীতশিল্পী জাইরা কাস্ত্রোও সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মানুষ একে অপরের সহযোগিতায় টিকে আছে, সরকারের ওপর তাদের নির্ভরতা নেই।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ কারাকাসের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভের মুখে পড়েন। তারা অভিযোগ করেন, ভয়াবহ এ দুর্যোগেও সরকার কার্যকর সহায়তা দিতে ব্যর্থ হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরায় শতাধিক ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বাসিন্দা আইলিন লাদা বলেন, ধ্বংসস্তূপ সরাতে জরুরি ভিত্তিতে ভারী যন্ত্রপাতি প্রয়োজন।

স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে জীবিতদের উদ্ধারের দৃশ্যও দেখা গেছে।

ভূমিকম্পে বিপর্যস্ত দেশের স্বাস্থ্যব্যবস্থাও চরম চাপের মুখে পড়েছে। দীর্ঘদিনের অর্থসংকটে দুর্বল হয়ে পড়া হাসপাতালগুলো বিপুলসংখ্যক আহতকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। চিকিৎসক ও নার্সরা সীমিত সামর্থ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

আহত মারিয়া ভার্গাস বলেন, এটি ছিল ভয়াবহ অভিজ্ঞতা। অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, বহু পরিবার তাদের স্বজন হারিয়েছে। নিজের বাড়িঘর হারালেও বেঁচে থাকাকে তিনি সৌভাগ্য বলে মনে করেন।

এদিকে ভূমিকম্পের পর প্রথম ৪৮ ঘণ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়সীমা পেরিয়ে যাওয়ায় জীবিতদের উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। তবু উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রেখেছেন। সূত্র: রয়টার্স ও বিবিসি।
সানা/আপ্র/২৮/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মার্কিন সেনা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান
১৭ আগস্ট ২০২৬

মার্কিন সেনা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কোনো মার্কিন সেনাকে হত্যা বা বন্দি করতে পারলে ৩০ হা...

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের
১৭ আগস্ট ২০২৬

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছেন মার্কিন...

বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল সাত পুণ্যার্থীর
১৭ আগস্ট ২০২৬

বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল সাত পুণ্যার্থীর

ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ব...

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল সাতজনের
১৭ আগস্ট ২০২৬

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল সাতজনের

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুনে অন্তত সাতজনের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে