গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাজ্যে শিশুনিপীড়নে বাংলাদেশি বংশোদ্ভূত ইমামের ছয় বছরের কারাদণ্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৫:৩২ এএম ২০২৬
যুক্তরাজ্যে শিশুনিপীড়নে বাংলাদেশি বংশোদ্ভূত ইমামের ছয় বছরের কারাদণ্ড
ছবি

সাজাপ্রাপ্ত শাহ মাসুকুর রশিদ -ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে বাংলাদেশি বংশোদ্ভূত শাহ মাসুকুর রশিদ নামে এক ব্যক্তিকে দুই শিশুকন্যার ওপর যৌন নিপীড়নের ঘটনায় ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি চেলটেনহাম এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন এবং শিশুদের কোরআন শিক্ষাও দিতেন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সূত্রে জানা যায়, শাহ মাসুকুর রশিদ ওই এলাকায় সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে পরিচিত মুখ ছিলেন। গত ৪ জুন গ্লুচেস্টার ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে দুই শিশুর ওপর একাধিকবার নিপীড়নের ঘটনা ঘটে, যখন তার বয়স ছিল ৩৭ বছর।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ঘটনাটি প্রকাশ পায় দুই শিশুর কথোপকথনে তার আচরণ নিয়ে অস্বস্তিকর মন্তব্য শোনার পর। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, কোরআন শিক্ষার সময় তিনি তাদের পোশাকের ওপর ও নিচে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন।

অভিযোগে আরো বলা হয়, ধর্মীয় শিক্ষক হিসেবে তার অবস্থান ব্যবহার করে তিনি শিশুদের পরিবারের আস্থা অর্জন করেন এবং সেই সুযোগে নিজ বাসায় তাদের ওপর নিপীড়ন চালান।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের আইনজীবী এলিজাবেথ রাশটন বলেন, অভিযুক্ত ব্যক্তি কমিউনিটির আস্থার অপব্যবহার করেছেন এবং ধর্মীয় শিক্ষকের পরিচয়কে ব্যবহার করে শিশুদের ক্ষতি করেছেন।

রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শিশু সুরক্ষা নীতিমালা আরো কঠোর করার আলোচনা শুরু হয়েছে। ধর্মীয় নেতারা শিশুদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা ও শূন্য সহনশীলতার নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন।

সাউথ উডফোর্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজমুল হক বলেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে স্পর্শসংক্রান্ত কঠোর নিয়ম মানা জরুরি এবং এ ধরনের ঘটনায় সবাইকে আরো সতর্ক হতে হবে।

তিনি আরো বলেন, এই মামলার ঘটনা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুরুতর সতর্কবার্তা।


সানা/ডিসি/আপ্র/৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে