গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নতুন ইনজেকশনে ক্যানসার টিউমার নির্মূলের আশা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০১ পিএম, ৩১ মে ২০২৬ | আপডেট: ০২:৪১ এএম ২০২৬
নতুন ইনজেকশনে ক্যানসার টিউমার নির্মূলের আশা
ছবি

নতুন ইনজেকশনে ক্যানসার টিউমার নির্মূলের আশা

ক্যানসারে আক্রান্ত রোগীদের শরীর থেকে টিউমার সম্পূর্ণ দূর করতে সক্ষম নতুন ধরনের ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন একটি ইনজেকশন আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। পরীক্ষামূলক প্রয়োগে পাওয়া ফলাফলকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন চিকিৎসকেরা।


১১টি দেশে পরিচালিত একটি আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষার আওতায় ইনজেকশনটি এমন রোগীদের দেওয়া হয়, যাদের ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েছিল বা চিকিৎসার পর আবার ফিরে এসেছিল এবং প্রচলিত চিকিৎসায় যাদের অবস্থার উন্নতি হচ্ছিল না।


‘অ্যামিভান্টাম্যাব’ নামের এই ইনজেকশন পরীক্ষায় অংশ নেওয়া এক-তৃতীয়াংশের বেশি রোগীর টিউমারের আকার কমাতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে ১৫ জন রোগীর ক্ষেত্রে টিউমার পুরোপুরি নির্মূল হয়ে যাওয়ার তথ্য পেয়েছেন গবেষকেরা।


গবেষণার ফল রোববার (৩১ মে) যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিশ্বের বৃহত্তম ক্যানসার সম্মেলন আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক সভায় উপস্থাপনের কথা রয়েছে।


মাথা ও ঘাড়ের ক্যানসারে আক্রান্ত ১০২ জন রোগীর ওপর পরিচালিত পরীক্ষায় দেখা যায়, ৪৩ জনের টিউমার ছোট হয়েছে বা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। এর মধ্যে ২৮ জনের টিউমার উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে এবং ১৫ জন রোগীর ক্ষেত্রে টিউমার পুরোপুরি নির্মূল হয়েছে। গবেষকদের দাবি, ফুসফুসের ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যেও একই ধরনের ইতিবাচক ফল মিলেছে।


ইনজেকশনটি তৈরি করেছে জনসন অ্যান্ড জনসন। বর্তমানে প্রায় ৬০টি পৃথক ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করা হচ্ছে। মলদ্বার, মস্তিষ্ক ও পাকস্থলীর ক্যানসার আক্রান্ত রোগীদের ওপরও এর পরীক্ষা চলছে।


গবেষকদের মতে, ইনজেকশনটি ক্যানসারের বিরুদ্ধে তিনভাবে কাজ করে। প্রথমত, এটি ইজিএফআর নামের একটি প্রোটিনকে বাধা দেয়, যা টিউমারের বৃদ্ধি ত্বরান্বিত করে। দ্বিতীয়ত, এটি এমইটি নামের একটি জৈবিক পথ বন্ধ করে দেয়, যা ব্যবহার করে অনেক ক্যানসার কোষ চিকিৎসার প্রভাব এড়িয়ে যেতে পারে। তৃতীয়ত, এটি শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে টিউমারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে।
এই চিকিৎসা থেকে উপকার পাওয়া রোগীদের একজন ৫৬ বছর বয়সি কার্ল ওয়ালশ। 

২০২৪ সালের মে মাসে তার জিভের ক্যানসার শনাক্ত হয়। পরবর্তী সময়ে কেমোথেরাপি ও রোগপ্রতিরোধভিত্তিক চিকিৎসা দেওয়া হলেও তাতে কাক্সিক্ষত ফল মেলেনি। পরে তিনি ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাজ্যের রয়্যাল মার্সডেন হাসপাতালে পরিচালিত ‘ওরিগএএমআই-ফোর’ পরীক্ষায় অংশ নেন।


কার্ল বলেন, ‘আমি এখন চিকিৎসার ১৭তম ধাপে আছি। এ পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তাতে আমি খুবই সন্তুষ্ট।’


শিরায় না দিয়ে ত্বকের নিচে প্রয়োগযোগ্য এই ইনজেকশন রোগীদের জন্য তুলনামূলকভাবে সহজ ও সুবিধাজনক। প্রতি তিন সপ্তাহ অন্তর একবার এটি প্রয়োগ করা হয়। পরীক্ষায় দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই পার্শ্বপ্রতিক্রিয়া ছিল হালকা থেকে মাঝারি মাত্রার। প্রতি ১০ জনের মধ্যে একজনেরও কম রোগীকে চিকিৎসা বন্ধ করতে হয়েছে।


কার্ল ওয়ালশ জানান, চিকিৎসা শুরুর আগে ফোলা ও তীব্র ব্যথার কারণে তার কথা বলা এবং খাওয়া-দাওয়ায় গুরুতর সমস্যা ছিল। তবে ইনজেকশন নেওয়ার পর ফোলা ও ব্যথা অনেকটাই কমে গেছে। কেমোথেরাপির সময় যে পার্শ্বপ্রতিক্রিয়া ছিল, তা-ও আর নেই। মাত্র দুই ধাপ চিকিৎসার পর থেকেই তার খাদ্যাভ্যাস স্বাভাবিক হতে শুরু করে এবং ছয় মাসের মধ্যে তিনি আবার স্বাভাবিকভাবে সব ধরনের খাবার খেতে সক্ষম হন। সূত্র: দ্য গার্ডিয়ান


সানা/ডিসি/আপ্র/৩১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে তীব্র লড়াই, একদিনেই নিহত ১৪১
০৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে তীব্র লড়াই, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রো...

২০ কোটি বছর পর পৃথিবীতে আসতে পারে মহাবিলুপ্তি
০৬ সেপ্টেম্বর ২০২৬

২০ কোটি বছর পর পৃথিবীতে আসতে পারে মহাবিলুপ্তি

পৃথিবীর সব মহাদেশ একদিন আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি বিশাল অতি-মহাদেশ গঠন করবে—বিজ্ঞানীরা কয়েক...

কাতারে হামলার কথা দম্ভভরে স্বীকার নেতানিয়াহুর
০৬ সেপ্টেম্বর ২০২৬

কাতারে হামলার কথা দম্ভভরে স্বীকার নেতানিয়াহুর

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাতারে হামলা চালানোর কথা দম্ভভরে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন...

গুজব বিক্রি করেই দুটি বাড়ির মালিক এই বৃদ্ধা
০৬ সেপ্টেম্বর ২০২৬

গুজব বিক্রি করেই দুটি বাড়ির মালিক এই বৃদ্ধা

পাড়াপড়শির হাঁড়ির খবর রাখা অনেকেরই স্বভাব। কে কার সঙ্গে কেমন সম্পর্ক রাখছেন, কার সংসারে কী চলছে কিংবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে