গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৭ জুন ২০২৬

মেনু

যুদ্ধ শেষ করতে ইরানের দেওয়া শান্তি প্রস্তাবে যা আছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ১২:০৬ এএম ২০২৬
যুদ্ধ শেষ করতে ইরানের দেওয়া শান্তি প্রস্তাবে যা আছে
ছবি

তেহরানে রাস্তার পাশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হরমুজ প্রণালির প্রতীকি ছবিতে যুক্তরাষ্ট্র-বিরোধী একটি বিলবোর্ড -ছবি রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে ইরানের পাঠানো ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন বলে জানিয়েছেন।

এই ১৪ দফা প্রস্তাবে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ এবং জব্দ করা সব সম্পদ অবমুক্ত করার আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি ৩০ দিনের মধ্যে শান্তিচুক্তির শর্তাবলী চূড়ান্ত করার শর্ত দিয়েছে তেহরান।

ইরানি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নয় দফার এক পরিকল্পনার জবাবে ইরান ১৪ দফার এ প্রস্তাব প্রণয়ন করেছে।

তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে, কিন্তু ইরান চায় ৩০ দিনের মধ্যে সব সমস্যার নিষ্পত্তি আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বদলে যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’।

ইরানি প্রস্তাবে, ভবিষ্যতে কোনো হামলা হবে না এমন কঠোর নিশ্চয়তা চাওয়া হয়েছে, ইরানের আশপাশের সব সামরিক ঘাঁটি থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার দাবি করা হয়েছে। এর পাশাপাশি ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ব্যাংকে আটকে থাকা ইরানে জব্দ করা সম্পদ অবমুক্ত করার এবং সব ধরনের অর্থনৈতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া যুদ্ধের জন্য পূর্ণ ক্ষতিপূরণসহ লেবানন, সিরিয়া ও ইয়েমেনসহ সব ফ্রন্টে তাৎক্ষণিকভাবে সব ধরনের শত্রুতা বন্ধ করার এবং ‘হরমুজ প্রণালির জন্য একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামোর’ প্রস্তাব করা হয়েছে।

মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানি প্রস্তাবে ‘হরমুজ প্রণালি ফের খুলে দেওয়া, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরান ও লেবাননে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার’ জন্য এক মাসের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

অ্যাক্সিওস দুই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ৩০ দিনের মধ্যে একটি চুক্তি হওয়ার পর ‘তেহরানের পারমাণবিক প্রকল্প নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় আলোচনার জন্য আরেকটি মাস বরাদ্দ রাখার’ প্রস্তাব করা হয়েছে।

তেহরান জানিয়েছে, তারা তাদের দেওয়া এই ১৪ দফা প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের জন্য অপেক্ষা করছে।
সানা/ডিসি/আপ্র/৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর
২৭ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তন এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাস...

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস
২৭ জুন ২০২৬

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস

বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে এক জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ...

ভেনেজুয়েলায় আবারো ভূমিকম্প
২৭ জুন ২০২৬

ভেনেজুয়েলায় আবারো ভূমিকম্প

শক্তিশালী জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারো একটি নতুন ভূমিকম্প আঘাত হেনে...

জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা, ফের উত্তেজনা
২৭ জুন ২০২৬

জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা, ফের উত্তেজনা

হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জেরে আবা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে