গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ২১:১৮ এএম ২০২৬
বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক
ছবি

ছবি সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় শপথ নেওয়ার পরপরই একাধিক বড় ঘোষণা দিয়ে চমক দেখিয়েছেন। অভিনেতা থেকে রাজনীতিতে আসা এই জনপ্রিয় নেতা রোববার দায়িত্ব গ্রহণের পর প্রথম দফায় ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেন।

শপথ অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে বিজয় তার পরিচিত তামিল বাক্য “এন নেনজিল কুডিইরুক্কুম” দিয়ে বক্তব্য শুরু করেন, যার অর্থ—“যারা আমার হৃদয়ে বাস করেন।” অতীতেও ভক্তদের উদ্দেশে ভাষণে এই বাক্য ব্যবহার করতেন তিনি।

প্রথম সিদ্ধান্তেই বড় বার্তা

নিজের প্রথম সরকারি নির্দেশনায় বিজয় ঘোষণা দেন, রাজ্যের সাধারণ মানুষকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। একই সঙ্গে মাদকের বিস্তার ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠনের নির্দেশও দেন তিনি।

নারীদের নিরাপত্তা জোরদারে বিশেষ নিরাপত্তা বাহিনী ও একটি হেল্পলাইন চালুর কথাও জানান নতুন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানির মতো মৌলিক খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

বিজয় বলেন, কৃষক ও জেলেদের কল্যাণেও সরকার বিশেষ গুরুত্ব দেবে। তার ভাষায়, “সবকিছু ভালো হবে।”

সংগ্রামের গল্প তুলে ধরলেন বিজয়

ভাষণে নিজের ব্যক্তিগত জীবনের সংগ্রামের কথাও তুলে ধরেন এই জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক। তিনি বলেন, “একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা কী, তা জানি। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি।”

তিনি আরো বলেন, জীবনে তাকে বহু কষ্ট সহ্য করতে হয়েছে এবং অনেক অপমানের মধ্য দিয়েও এগোতে হয়েছে।

জনগণের উদ্দেশে বিজয় বলেন, “আমি আপনাদের ছেলে, ভাই ও ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন।”

‘মিথ্যা প্রতিশ্রুতি দেব না’

নতুন মুখ্যমন্ত্রী দাবি করেন, আগের সরকার রাজ্যের অর্থনীতি দুর্বল করে গেছে। তার ভাষায়, “১০ লাখ কোটি রুপির ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিয়েছি।”

তবে জনগণের অর্থ অপচয় বা দুর্নীতি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে “প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ” গড়ার অঙ্গীকার করেন তামিলনাড়ুর এই নতুন নেতা।

এসি/আপ্র/১২/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট
২৬ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট

দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে আবার পশু কেনাবেচার হাট চালুর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নির্দিষ্...

৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড
২৬ সেপ্টেম্বর ২০২৬

৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড

ভিডিও গেমের কথা উঠলেই তরুণ প্রজন্মের কথাই আগে মনে আসে। কিন্তু স্কটল্যান্ডের ক্যাথ বোয়ি সেই ধারণাকে য...

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু

ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং...

সমকামিতা নিষিদ্ধ এমন দেশে আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ সেপ্টেম্বর ২০২৬

সমকামিতা নিষিদ্ধ এমন দেশে আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া কিংবা নিজ দেশে ফেরত না পাঠানোর আইনি সুরক্ষা পাওয়া কিছু সমকামী, উভকামী ও রূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই