গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফেয়ারফোর্ড ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০৯ এএম ২০২৬
ফেয়ারফোর্ড ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
ছবি

রোববার ভোরে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটিতে এ ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে -ছবি রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) ভোরে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটিতে এ ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঘাঁটির একটি ভবন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে অগ্নিনির্বাপক বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতায় ভবনটির ছাদ ধসে পড়ে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি মূলত একটি পুরোনো ও পরিত্যক্ত ভবন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ঘাঁটিতে থাকা কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে এই অগ্নিকাণ্ডে মার্কিন বাহিনীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আশপাশের এলাকায় ধোঁয়ার কারণে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির মধ্যে ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন বিমান বাহিনী এই ঘাঁটিটি ব্যবহার করছে। চলতি বছরের মার্চে যুক্তরাজ্য সরকার ঘাঁটিটি ব্যবহারের অনুমতি দেয়, যা নিয়ে দেশটির ভেতরে বিতর্ক ও প্রতিবাদও হয়েছে।

ফেয়ারফোর্ড ঘাঁটিটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এটি ইউরোপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটি হিসেবে পরিচিত।
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা...

ব্রিকস সম্মেলন: ৭ বছরের মধ্যে প্রথম ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলন: ৭ বছরের মধ্যে প্রথম ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রায় সাত বছর পর ভারতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালে পূর্ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই