গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ১ কোটি নাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১২ এএম ২০২৬
আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ১ কোটি নাম
ছবি

ছবি সংগৃহীত

ভারতের কর্ণাটকে ভোটার তালিকা সংশোধনের পর চূড়ান্ত তালিকা থেকে প্রায় এক কোটি ভোটারের নাম বাদ পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত চূড়ান্ত তালিকায় খসড়া তালিকার তুলনায় নতুন করে ৮ লাখ ৬৪ হাজার ভোটারের নাম যুক্ত হয়েছে। এর আগে খসড়া তালিকা থেকে ১ কোটি ৭ লাখের বেশি নাম বাদ দেওয়া হয়েছিল।

ভোটার তালিকা সংশোধনের আগে কর্ণাটকে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৫ কোটির বেশি। সংশোধনের পর চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা কমেছে।

কর্ণাটকের প্রধান নির্বাচনি কর্মকর্তার ওয়েবসাইটে বিধানসভা আসনভিত্তিক ভোটার তালিকা পাওয়া যাচ্ছে। পাশাপাশি, নির্বাচন কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালে নিজেদের নাম যাচাই করতে পারবেন ভোটাররা।

কীভাবে ভোটার তালিকায় নাম যাচাই করবেন

ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে প্রথমে নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে ‘সার্চ বাই ইপিআইসি’ অপশন বেছে নিতে হবে। এরপর ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়ে রাজ্য হিসেবে কর্ণাটক নির্বাচন করতে হবে। সবশেষে ক্যাপচা পূরণ করে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে নামের তথ্য দেখা যাবে।

তবে অনুসন্ধানের ফলাফলে ‘নো রেজাল্ট ফাউন্ড’ দেখালেই যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তা নিশ্চিতভাবে বলা যাবে না। এ ক্ষেত্রে সরকারি ভোটার তালিকায় নিজের তথ্য যাচাই করতে হবে। প্রয়োজনে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে হবে।

চূড়ান্ত তালিকায় নারী ভোটার বেশি

চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ২ কোটি ২৫ লাখের বেশি এবং নারী ভোটার ২ কোটি ২৯ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন।

এ ছাড়া, ১৮ ও ১৯ বছর বয়সী ভোটার ৬ লাখ ৮৩ হাজারের বেশি এবং ৮৫ বছরের বেশি বয়সী ভোটার ৩ লাখ ৯২ হাজারের বেশি।

যেসব কারণে বাদ পড়েছে নাম

খসড়া ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে বাসস্থান পরিবর্তন করেছেন কিংবা গণনার সময় যাদের খুঁজে পাওয়া যায়নি, এমন ভোটারদের। এ কারণে বাদ দেওয়া হয়েছে ৮০ লাখ ৬২ হাজার নাম।

এ ছাড়া, মৃত হিসেবে নথিভুক্ত হওয়ায় ১৬ লাখ ৩৯ হাজারের বেশি এবং একাধিকবার নাম থাকায় সাত লাখের বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ‘অন্যান্য’ শ্রেণিতে বাদ পড়েছে আরও ৩ লাখ ৮৩ হাজার নাম।

তবে বাসস্থান পরিবর্তন বা খুঁজে না পাওয়ার কারণে যাদের নাম বাদ পড়েছে, তাদের ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করার সুযোগ ছিল।

নতুন ভোটারদের আবেদনসহ এ ধরনের মোট ৭ লাখ ৮৭ হাজার ৫৩৪টি আবেদন পেয়েছে নির্বাচনি কর্তৃপক্ষ। এসব আবেদনের মাধ্যমে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

এসি/আপ্র/২৭/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব
২৭ অক্টোবর ২০২৬

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ করতে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইরানের মধ্য...

নির্বাচনের আগমুহূর্তে ট্রাম্পের বিরুদ্ধে ফের ধর্ষণের অভিযোগ
২৭ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগমুহূর্তে ট্রাম্পের বিরুদ্ধে ফের ধর্ষণের অভিযোগ

তিন দশকের বেশি সময় আগের ঘটনা। নিউইয়র্কের একটি হোটেলে পরিচয়, এরপর অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ। ২০২৪...

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি
২৭ অক্টোবর ২০২৬

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

ক্রমবর্ধমান বাড়িভাড়া, কর্মসংস্থানের সংকট, দুর্বল শিক্ষাব্যবস্থা ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে...

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা
২৬ অক্টোবর ২০২৬

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা

মার্কিন সংগীত কিংবদন্তি এলভিস প্রিসলির ২৭৪টি গানের স্বত্ব অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে