সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ২৯৫ শিশু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংক্রামক ব্যাধি হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরও সাত শিশু মারা গেছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৪০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১৩৫ জন।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৬৬ শিশু।
এসি/আপ্র/২৭/১০/২০২৬