গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:৫৬ এএম ২০২৬
রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির
ছবি

ছবি সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে আগামী বছরের মধ্যে ‘চূড়ান্ত বিজয়’ অর্জনের ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সংগঠনটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ঘোষণা দেন গোষ্ঠীর প্রধান মেজর জেনারেল তোয়াই ম্রা নাইং।

গত শুক্রবার (১০ এপ্রিল) আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে তিনি জানান, ২০২৭ সালের মধ্যে রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। তিনি বলেন, সংগঠনটি দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে সেই লক্ষ্য বাস্তবায়নে অগ্রসর হচ্ছে।

২০২৩ সালের শেষ দিকে শুরু হওয়া সামরিক অভিযানে এ পর্যন্ত রাখাইন রাজ্যের ১৪টি টাউনশিপ এবং দক্ষিণ চিন রাজ্যের পালেতওয়া দখল করেছে আরাকান আর্মি। বর্তমানে রাখাইনের মাত্র তিনটি টাউনশিপ-রাজধানী সিত্তুয়ে, কিয়াকফিউ ও মানাউং-মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর ভাষণে তোয়াই ম্রা নাইং বলেন, “আমরা পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের লক্ষ্য বাস্তবায়নে কাজ চালিয়ে যাব।”

তিনি আরো জানান, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে মিত্র শক্তিগুলোর সঙ্গে সমন্বিতভাবে লড়াই অব্যাহত থাকবে।

২০২৩ সালের ১৩ নভেম্বর রাখাইনে জান্তা-বিরোধী বৃহৎ অভিযান শুরু করে আরাকান আর্মি। এর আগে উত্তরাঞ্চলীয় শান রাজ্যে ‘অপারেশন ১০২৭’ শুরু করে ব্রাদারহুড অ্যালায়েন্স।
আরাকান আর্মি এই জোটের একটি অংশ হিসেবে জান্তা-বিরোধী সশস্ত্র আন্দোলনে অংশ নিচ্ছে।

নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত এলাকায় আরাকান আর্মি নিজস্ব প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছে বলে জানা গেছে। সেখানে আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করা হচ্ছে।

তবে চলমান সংঘাতে জান্তা বাহিনীর বিমান ও নৌ হামলার কারণে বেসামরিক মানুষের বাস্তুচ্যুতি ও মানবিক সংকট অব্যাহত রয়েছে।

আরাকান আর্মির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্যান্য সদস্যসহ মিয়ানমারের একাধিক বিদ্রোহী গোষ্ঠী শুভেচ্ছা জানিয়েছে। মিয়ানমারের ছায়া সরকার (এনইউজি) এবং আরো বহু সশস্ত্র ও রাজনৈতিক সংগঠনও তাদের অর্জনের প্রশংসা করেছে।

২০০৯ সালে মিয়ানমার-চীন সীমান্তে মাত্র ২৬ জন সদস্য ও একটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাত্রা শুরু করে আরাকান আর্মি। ১৭ বছরের ব্যবধানে এটি মিয়ানমারের অন্যতম শক্তিশালী বিদ্রোহী শক্তিতে পরিণত হয়েছে-যা দেশটির চলমান সংঘাতের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।


সানা/ডিসি/আপ্র/১৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে