গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

জাতিসংঘের মূল্যায়ন প্রতিবেদন

হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ, চাপে বিশ্ব অর্থনীতি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৫১ এএম ২০২৬
হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ, চাপে বিশ্ব অর্থনীতি
ছবি

হরমুজ প্রণালিতে নৌযানের ফাইল ছবি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ আরো ঘনীভূত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইউএনসিটিএডি)। গত বুধবার (১ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত এক মূল্যায়ন প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। গত ফেব্রুয়ারি মাসে এই প্রণালি দিয়ে দৈনিক গড়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করতো। তবে মার্চ মাসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৬টিতে। অর্থাৎ, এক মাসের ব্যবধানে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।

ইউএনসিটিএডি উল্লেখ করেছে, এই নৌপথের ‘প্রতিবন্ধকতা’ বিশ্বের অধিকাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে বড় ধরনের আঘাত হেনেছে। এটি সরাসরি উৎপাদন, বাণিজ্য ও ভোগের ওপর প্রভাব ফেলছে। একই সঙ্গে সমুদ্রপথ, বিমান কার্গো এবং বন্দর লজিস্টিকসের মতো পরিবহন ব্যবস্থার ওপরও বিরূপ প্রভাব বিস্তার করছে।

সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, যদি এই ‘প্রতিবন্ধকতা’ অব্যাহত থাকে বা আরো বৃদ্ধি পায় এবং জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে জ্বালানির দাম দীর্ঘ সময়ের জন্য চড়া থাকবে। এর ফলে বিশ্বজুড়ে স্থায়ী মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশেষ করে দক্ষিণ এশিয়া ও ইউরোপের মতো অঞ্চলগুলো, যারা মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর অধিক নির্ভরশীল, তারা বর্তমানে আরো বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। সূত্র: সিএমজি
সানা/আপ্র/৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা
০৭ অক্টোবর ২০২৬

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস হয়ে গেলেও সেটিকে ‘খুবই স...

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল
০৭ অক্টোবর ২০২৬

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল

হিমালয়ের পাহাড়ি বনে মোনালের ডাক একসময় ছিল প্রকৃতির স্বাভাবিক সুরের অংশ। এখন সেই ডাকও বদলে যাচ্ছে। পর...

দুই দফা বিষাক্ত ইনজেকশনেও বাঁচলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা
০৭ অক্টোবর ২০২৬

দুই দফা বিষাক্ত ইনজেকশনেও বাঁচলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা

মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়া হয়েছিল। কিন্তু মৃত্যুর বদলে জ্ঞান ফিরেছে ত...

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই
০৭ অক্টোবর ২০২৬

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ অঁরি বি. কাগান ও জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই