গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৯ পিএম, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:০৬ এএম ২০২৬
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ
ছবি

কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবন শীতল নিবাসে শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহকে শপথবাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল -ছবি রয়টার্স

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) শীতল নিবাসে প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।

বালেন্দ্র শাহর এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল আড়ম্বরপূর্ণ। নেপালের ইতিহাসে এই প্রথম মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন।

পেশায় র‌্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বালেন্দ্র শাহ ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় আসেন। সে সময় ঐতিহ্যবাহী দলগুলোর প্রার্থীদের বিপুল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন তিনি।

২০২৬ সালের জানুয়ারিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করে বালেন্দ্র আরএসপিতে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। গত ৫ মার্চের সংসদীয় নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বালেন্দ্র শাহ। নির্বাচনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে তাঁর নিজের দুর্গ হিসেবে পরিচিত এ আসনে পরাজিত করে বড় জয় পান তিনি।

বালেন্দ্র শাহর শপথের পর প্রেসিডেন্ট আরো ১৪ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। নতুন এই মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও আরএসপির ভাইস চেয়ারম্যান ড. স্বর্নিম ওয়াগলে। জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা সুদান গুরুং পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শিশির কানালকে। এ ছাড়া খড়কা রাজ (গণেশ) পৌডেল সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল এবং দীপক সাহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী হয়েছেন শস্মিত পোখরেল। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিক্রম তিমিলসিনা। কেন্দ্রীয় ও ভূমি ব্যবস্থাপনামন্ত্রী হয়েছেন সাবেক সাংবাদিক প্রতিভা রাওয়াল। শক্তি ও সেচমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিরাজ ভক্ত শ্রেষ্ঠ। কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গীতা চৌধুরী। আইন ও সংসদবিষয়ক মন্ত্রী হয়েছেন সবিতা গৌতম। এ ছাড়া সিতা বদি মহিলা ও শিশুবিষয়ক এবং সুনীল লামসালকে গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশা মেহতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
সানা/আপ্র/২৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই