গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

‘পরাজিত’ বলায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
‘পরাজিত’ বলায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পরাজিত ব্যক্তি’ বলে প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প কোনো জবাব না দিয়েই সাংবাদিকদের ব্রিফিং ছেড়ে চলে যান।

গত শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে হেলিকপ্টারে ওঠার আগে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এ সময় যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজের এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “প্রেসিডেন্ট, একজন হেরে যাওয়া ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগছে?”

প্রশ্ন শুনে মেজাজ হারান ট্রাম্প। ঘুরে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান তিনি। সাধারণত সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পিছপা হন না মার্কিন এই প্রেসিডেন্ট।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসেও জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ১৯৮০ সালের পর সেখানে প্রতিটি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জয়ী হয়েছিলেন।

এ ছাড়া কানসাসে ১৯৩২ সালের পর প্রথমবারের মতো একজন ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হয়েছেন। উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা ও আইওয়াতেও নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র: মেট্রো
সানা/ডিসি/আপ্র/৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আরব দল নিয়ে সরকার হলে ইসরায়েল ধ্বংস হবে
০৮ নভেম্বর ২০২৬

আরব দল নিয়ে সরকার হলে ইসরায়েল ধ্বংস হবে

ইসরায়েলের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়...

ই-রিকশায় বদলে যাচ্ছে ভারতের গণপরিবহন ব্যবস্থা
০৮ নভেম্বর ২০২৬

ই-রিকশায় বদলে যাচ্ছে ভারতের গণপরিবহন ব্যবস্থা

ভারতের সড়কে দ্রুত বাড়ছে বৈদ্যুতিক তিন চাকার যান বা ই-রিকশার ব্যবহার। দেশটির একটি কারখানা থেকে প্রতি...

কালীপূজায় বর্ণিল আলোয় সেজেছে দক্ষিণেশ্বর মন্দির
০৮ নভেম্বর ২০২৬

কালীপূজায় বর্ণিল আলোয় সেজেছে দক্ষিণেশ্বর মন্দির

কালীপূজার কথা উঠলে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক দক্ষিণেশ্বর কালী মন্দিরের মা ভবতারিণীর কথা বাদ যায় না। প্রত...

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া
০৮ নভেম্বর ২০২৬

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া

১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টেলিভিশনে দেখে কেঁদে ফেলেছিলেন বলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে