গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৯ এএম ২০২৬
মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল (১৪ দশমিক ৪৮ কিলোমিটার)।

শনিবার (১ নভেম্বর) বিকেলে পাম বিচ শহরের ক্রেসহ্যাভেন এলাকার একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। এতে মোট ৯ জন আরোহী ছিলেন।

এফএএর বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেসহ্যাভেনের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

এ ঘটনায় এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত করবে। তদন্তের নেতৃত্ব দেবে এনটিএসবি। দুর্ঘটনার কারণ ও অন্যান্য তথ্য পরবর্তী সময়ে সংস্থাটি প্রকাশ করবে বলে জানিয়েছে এফএএ।

এদিকে দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী দলগুলো ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়কটি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানায়, এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নেমে আসছে। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে এবং আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুনের শিখা।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করে। বিধ্বস্ত হওয়ার আগে এটি ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

সূত্র : ফক্স নিউজ

এসি/আপ্র/০২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব জোটের দাবিতে সমাবেশ
০১ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব জোটের দাবিতে সমাবেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতা করে সরকার...

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি
০১ নভেম্বর ২০২৬

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি

ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে ইরানের সামরিক অভিযানের পরিধি আরো বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দে...

সমাবেশের পাশাপাশি কেনাকাটার আহ্বান রাহুলের
০১ নভেম্বর ২০২৬

সমাবেশের পাশাপাশি কেনাকাটার আহ্বান রাহুলের

ভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে রোববার (১ নভেম্বর) কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’...

মণিপুরে নতুন জাতিগত সংঘাত, পৃথক ঘটনায় নিহত ৫
০১ নভেম্বর ২০২৬

মণিপুরে নতুন জাতিগত সংঘাত, পৃথক ঘটনায় নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সংঘাত ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। পৃথক দুটি ঘটনায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই