গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

রংপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ০০:৪৭ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:০০ এএম ২০২৬
রংপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ নুর জামাল হক: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, তরুণ উদ্যোক্তা, যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁদের অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আবদুল ফারুকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকেরা জানান, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবার জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে। যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে তরুণদের দেশের অর্থনীতিতে আরো বেশি সম্পৃক্ত করা, মাদক ও বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।
সানা/আপ্র/০২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
০২ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা এবং বাধা দেওয়ায় ইট দিয়ে নাক-মুখ থেঁতলে হত...

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবসে সাত উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ
০২ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবসে সাত উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ ও আলো...

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের অনুদানের চেক দিলেন এমপি জালাল
০২ নভেম্বর ২০২৬

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের অনুদানের চেক দিলেন এমপি জালাল

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে...

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
০১ নভেম্বর ২০২৬

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই