গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের অনুদানের চেক দিলেন এমপি জালাল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫১ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৫৯ এএম ২০২৬
পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের অনুদানের চেক দিলেন এমপি জালাল
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুবকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের উদ্বোধন এবং যুবকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তোলার বিকল্প নেই। বেকারত্ব দূরীকরণ এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সফল ও উদ্যোগী যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তুলতে প্রধান অতিথি তাঁদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/০২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
০২ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা এবং বাধা দেওয়ায় ইট দিয়ে নাক-মুখ থেঁতলে হত...

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবসে সাত উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ
০২ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবসে সাত উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ ও আলো...

রংপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়
০২ নভেম্বর ২০২৬

রংপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়

মোঃ নুর জামাল হক: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে জাতীয় যুব দিব...

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
০১ নভেম্বর ২০২৬

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই