গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবসে সাত উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫২ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৫৯ এএম ২০২৬
ঘোড়াঘাটে জাতীয় যুব দিবসে সাত উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এফ কে এম আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী প্রোগ্রামার মোঃ নাজিমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোকাররম হোসেন এবং জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক কাজী আবু সায়াদ চৌধুরী।

অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে মহাসিনা খাতুন এবং ঘুঘুড়া যুব উন্নয়ন সংগঠনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ ছাড়া সাতজন যুব উদ্যোক্তার মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
সানা/আপ্র/০২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
০২ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা এবং বাধা দেওয়ায় ইট দিয়ে নাক-মুখ থেঁতলে হত...

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের অনুদানের চেক দিলেন এমপি জালাল
০২ নভেম্বর ২০২৬

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের অনুদানের চেক দিলেন এমপি জালাল

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে...

রংপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়
০২ নভেম্বর ২০২৬

রংপুরে জাতীয় যুব দিবস উদযাপন, দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়

মোঃ নুর জামাল হক: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে জাতীয় যুব দিব...

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
০১ নভেম্বর ২০২৬

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই