গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

১৩ মাসের খুদে কুকুরছানা ন্যাশনাল গার্ডের সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১৬ এএম ২০২৬
১৩ মাসের খুদে কুকুরছানা ন্যাশনাল গার্ডের সদস্য
ছবি

গত ২৯ সেপ্টেম্বর মেক্সিকো সিটির একটি সামরিক ঘাঁটিতে কমান্ডো নামের চিহুয়াহুয়া জাতের কুকুরটির মাথায় হেলমেট পরিয়ে দেন ন্যাশনাল গার্ডের দুই সদস্য -ছবি রয়টার্স

মাত্র ৭ পাউন্ড ওজনের চিহুয়াহুয়া জাতের একটি কুকুরছানা। আকারে অত্যন্ত ছোট হলেও মেক্সিকোর জাতীয় নিরাপত্তা বাহিনী ‘ন্যাশনাল গার্ড’ তাকে দিয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ১৩ মাস বয়সী এই কুকুরছানার নাম ‘কমান্ডো’। নিখোঁজ মানুষ খুঁজে বের করা এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য তাকে পেশাদার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

কমান্ডোর চোখে ছোট চশমা, গায়ে মাপমতো সামরিক কৌশলগত পোশাক, মাথায় হেলমেট। হেলমেটের ওপর বসানো হয়েছে ক্ষুদ্র ক্যামেরা। এরই মধ্যে মেক্সিকোর সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী এবং আকারে সবচেয়ে ছোট চতুষ্পদ সদস্য হিসেবে নজর কেড়েছে সে।

বাহিনীর কর্মকর্তারা বলছেন, কমান্ডোকে শুধু জনসমক্ষে প্রদর্শন বা দলের প্রতীক হিসেবে রাখা হয়নি। অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নেওয়ার উপযোগী করে তাকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সাধারণত সামরিক বাহিনীতে শক্তিশালী ও বড় আকৃতির কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু মাত্র ২১ সেন্টিমিটার বা ৮ ইঞ্চি উচ্চতার কমান্ডো সেই প্রচলিত ধারণার সম্পূর্ণ ব্যতিক্রম।

গত সপ্তাহে মেক্সিকো সিটিতে ন্যাশনাল গার্ডের একটি বিশেষ প্রশিক্ষণে কমান্ডোর দক্ষতার প্রদর্শন দেখা যায়। ‘রোকো’ নামের সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল আকৃতির একটি কুকুরের সামনেই ছোট্ট কমান্ডো অনায়াসে সিঁড়ি বেয়ে ওঠে এবং বিভিন্ন বাধা পেরিয়ে চমৎকার কসরত দেখায়।

ন্যাশনাল গার্ডের লেফটেন্যান্ট ডেবোরা হার্নান্দেজ বলেন, কমান্ডো মূলত দুটি প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে। প্রথমত, শুধু বড় ও শক্তিশালী কুকুরই সামরিক বাহিনীতে কাজ করতে পারে - এই ধারণা। দ্বিতীয়ত, সামরিক বাহিনী সাধারণ মানুষের সঙ্গে কখনো উষ্ণ সম্পর্ক তৈরি করতে পারে না - এই ধারণাও কমান্ডো বদলে দিচ্ছে।

তিনি বলেন, ‘কমান্ডোর উপস্থিতি মানুষকে মনে করিয়ে দেয় যে সামরিক পোশাকের নিচে আমরাও প্রকৃতপক্ষে দিন শেষে আবেগপ্রবণ মানুষ।’

বর্তমানে কমান্ডো মেক্সিকোর বিভিন্ন রাষ্ট্রীয় বেসামরিক অনুষ্ঠান, স্কুল কর্মসূচি ও সামাজিক সচেতনতামূলক প্রচারে নিয়মিত অংশ নিচ্ছে। এরই মধ্যে দেশটির স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডেও অংশ নিয়ে সবার নজর কেড়েছে সে।

মেক্সিকোর ন্যাশনাল গার্ডের প্রায় ৩৫০টি কুকুরের বহরে কমান্ডো সম্পূর্ণ ব্যতিক্রম। বাহিনীর অন্য প্রায় সব কুকুরই জার্মান শেফার্ড বা ল্যাব্রাডর রিট্রিভারের মতো প্রচলিত কর্মঠ জাতের। চিহুয়াহুয়া সাধারণত বড় খাড়া কান, চঞ্চল চোখ ও তেজি স্বভাবের জন্য পরিচিত হলেও সামরিক বাহিনী বা বড় কোনো অভিযানের জন্য এই জাতের কুকুরকে কখনোই উপযুক্ত বলে মনে করা হতো না।

ছোট্ট আকারের কমান্ডো সেই ধারণাকেই যেন চ্যালেঞ্জ জানাচ্ছে। সামরিক পোশাকে ক্ষুদ্র এই কুকুরছানার উপস্থিতি এখন মেক্সিকোর ন্যাশনাল গার্ডের প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
সানা/ডিসি/আপ্র/৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক
০৫ অক্টোবর ২০২৬

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্ক শহরে প্লেগে ২৮ বছর বয়সী এক গবেষণাগার টেকনিশিয়ানের মৃত্যুর পর অন্ত...

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
০৫ অক্টোবর ২০২৬

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান

চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি...

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা
০৫ অক্টোবর ২০২৬

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা

বিশ্বের শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সর্বশেষ প্রেমের সম্পর্কের আকস্মিক সমাপ্তির ক...

চলন্ত গাড়িতে ৫০০ মিটার ঝুলে পৌনে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার
০৫ অক্টোবর ২০২৬

চলন্ত গাড়িতে ৫০০ মিটার ঝুলে পৌনে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ভারতের গুজরাটের আহমেদাবাদের কাছে ভিরামগামে চোরাই স্বর্ণ নিয়ে পালানোর সময় চার দুষ্কৃতকারীকে গ্রেফতার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে