গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লেগো দিয়ে বিশ্ব মানচিত্র বানিয়ে দুই বন্ধুর রেকর্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৫ এএম ২০২৬
লেগো দিয়ে বিশ্ব মানচিত্র বানিয়ে দুই বন্ধুর রেকর্ড
ছবি

লেগো দিয়ে বানানো বিশ্ব মানচিত্রের সঙ্গে দুই বন্ধু আথেনা লিওং (ডানে) ও সেভি সুইফট –ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে

মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ডে লেগোর ১১ হাজার ৬৯৫টি ছোট টুকরা জুড়ে পৃথিবীর মানচিত্র তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই বন্ধু আথেনা লিওং ও সেভি সুইফট। এ কীর্তির স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তাঁদের।

লেগো একধরনের খেলনা, যার প্লাস্টিকের ব্লক একটি আরেকটির সঙ্গে জুড়ে বিভিন্ন কাঠামো, বাড়ি, গাড়ি, রোবটসহ নানা কিছু তৈরি করা যায়।

গত ১২ এপ্রিল ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডের ‘ব্রিক বাই ব্রিক টয়েজ’ নামের একটি দোকানে এই চ্যালেঞ্জে অংশ নেন আথেনা ও সেভি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে মানচিত্রটি তৈরির জন্য সর্বোচ্চ ৫ ঘণ্টা ৩০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা আগেই কাজ শেষ করেন তাঁরা।

চ্যালেঞ্জে অংশ নেওয়ার আগে প্রায় এক মাস ধরে লেগো দিয়ে বিশ্ব মানচিত্র তৈরির অনুশীলন করেন দুই বন্ধু। ছোটবেলা থেকেই লেগোর প্রতি আথেনার আগ্রহ ছিল। সেভির সঙ্গে পরিচয়ের পর দুজনের মধ্যে লেগোর প্রতি ভালোবাসার পাশাপাশি আরো অনেক বিষয়ে আগ্রহের মিল খুঁজে পান তাঁরা।

রেকর্ড গড়ার ধারণাটি প্রথম আথেনার মাথায় আসে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে তিনি বলেন, ছোটবেলায় লেগো তাঁকে নিজের কল্পনাশক্তি প্রকাশের সুযোগ করে দিয়েছিল। তখন নিজের ভাবনাগুলো বাস্তবে রূপ দেওয়ার মতো দক্ষতা বা উপকরণ তাঁর ছিল না। সেভির সঙ্গে পরিচয়ের পর লেগোর প্রতি তাঁদের ভালোবাসাসহ আরো অনেক বিষয়ে আগ্রহের মিল খুঁজে পান বলে জানান তিনি।

এর আগে এককভাবে দ্রুততম সময়ে লেগো দিয়ে বিশ্ব মানচিত্র তৈরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ক্ল্যারি ফারকাশের দখলে। ২০২৩ সালে তিনি ৭ ঘণ্টা ৯ মিনিট ৪১ সেকেন্ডে কাজটি শেষ করেন।

আথেনা ও সেভির দলীয় প্রচেষ্টা ক্ল্যারি ফারকাশের ওই সময়ের চেয়ে অনেক দ্রুত হলেও তাঁর একক রেকর্ডটি এখনো বহাল রয়েছে। তথ্যসূত্র: ইউপিআই
সানা/ডিসি/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি
৩০ সেপ্টেম্বর ২০২৬

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোয় প্রথমবারের মতো কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব পেলেন ফাতিমা জাহরা আল-মানসুরি। দেশটির রাজা ষষ...

এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ
৩০ সেপ্টেম্বর ২০২৬

এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান সৌদি আরবের তাবুক আন্...

সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
৩০ সেপ্টেম্বর ২০২৬

সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী

ইরাকে থাকা সব সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের উপস্থিতি শেষে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার সম্...

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে
৩০ সেপ্টেম্বর ২০২৬

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে

মেয়াদ শেষ হতে চলা গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কারিগরি পর্যায়ে আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে