গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

অন্য নারীর সঙ্গে প্রেমিক, গাড়ির বনেটে তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:২৯ এএম ২০২৬
অন্য নারীর সঙ্গে প্রেমিক, গাড়ির বনেটে তরুণী
ছবি

ছবি সংগৃহীত

প্রেমিক অন্য এক নারীর সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছেন—এমন খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে তার গাড়ির বনেটে উঠে প্রতিবাদ করেছেন এক তরুণী। ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের জনেশ্বর মিশ্র পার্কে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, খালি পায়ে এক তরুণী গাড়ির সামনের বনেটে উঠে রয়েছেন। তার শরীরের বেশির ভাগ অংশ গাড়ির সামনের দিকে ছড়িয়ে ছিল। গাড়িটি ধীরে ধীরে এগিয়ে চললেও তিনি বনেটে থেকেই প্রেমিককে থামানোর জন্য চিৎকার করতে থাকেন।

জানা গেছে, ওই তরুণীর প্রেমিক এক নারী বন্ধুকে নিয়ে জনেশ্বর মিশ্র পার্কে গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে তরুণী সেখানে পৌঁছে যান। এরপর দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তি দ্রুত নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তরুণী গাড়ির সামনে গিয়ে বনেটে উঠে পড়েন এবং গাড়ি থামানোর জন্য জোরালোভাবে প্রতিবাদ করতে থাকেন।

ভিডিওতে তরুণীকে গাড়ির বনেটে হাত দিয়ে আঘাত করতে করতে বলতে শোনা যায়, ‘আমি মরবো না। যা খুশি করো, গাড়ি থামাও।’

কিন্তু ওই ব্যক্তি গাড়ি থামাননি। প্রথমে ধীরে ধীরে গাড়ি চালাতে থাকেন তিনি। এ সময় তরুণী গাড়ির বনেটের ওপর ছড়িয়ে ছিলেন এবং ক্রমাগত চিৎকার করছিলেন। তার পরনে ছিল কালো প্যান্ট ও সাদা টপ।

কিছুক্ষণ পর গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। একপর্যায়ে তরুণী গাড়ির সামনের অংশ থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

ঘটনার পর ওই তরুণীর পক্ষ থেকে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গাড়ির নিবন্ধন নম্বরের সূত্র ধরে অভিযুক্তকে খোঁজা হচ্ছে। ঘটনার ভিডিওটিও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/১৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন
১০ নভেম্বর ২০২৬

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পা...

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির টাটা ইলেকট্রনিকস কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে তিন...

এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
১০ নভেম্বর ২০২৬

এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্...

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী
১০ নভেম্বর ২০২৬

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী

পুরোনো আসবাব কেনার সময় তার ভেতরে মূল্যবান কোনো সম্পদ লুকিয়ে থাকতে পারে—এমনটা সচরাচর কেউ ভাবেন না। তব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই