গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

মক্কা চুক্তির তিন দেশ পাকিস্তান-সৌদি-তুরস্ক, কার সামরিক শক্তি কতটা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৩৯ এএম ২০২৬
মক্কা চুক্তির তিন দেশ পাকিস্তান-সৌদি-তুরস্ক, কার সামরিক শক্তি কতটা
ছবি

ছবি সংগৃহীত

গত শুক্রবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। যা মক্কা চুক্তি হিসেবে পরিচিত হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ চুক্তির কারণে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে যাবে। মক্কা চুক্তিতে স্বাক্ষর করা তিনটি দেশই সুন্নি মুসলিম প্রধান। এরমধ্যে তিন দেশের সামরিক শক্তি কেমন—


সৌদি আরব

সৌদি আরবের জনসংখ্যা ৩ কোটি ৬৫ লাখ। দেশটির সক্রিয় সেনা রয়েছে ২ লাখ ৪৭ হাজার। সামরিক বিমান রয়েছে ৯১৭টি। যুদ্ধ ট্যাংক আছে ১ হাজা ৮৫টি। 
আর নৌবাহিনীর জাহাজ রয়েছে ৩২টি। সৌদির বাৎসরিক প্রতিরক্ষা বাজেট ৬৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

তুরস্ক
তুরস্কের জনসংখ্যা ৮ কোটি ৪১ লাখ। তাদের সামরিক বিমান আছে ১ হাজার ১০১টি। সক্রিয় সেনার সংখ্যা ৪ লাখ ৮১ হাজার। নৌবাহিনীর জাহাজ আছে ১৯২টি। 
আর যুদ্ধ ট্যাংক আছে ২ হাজার ২৮৪টি। তাদের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট ৫১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

পাকিস্তান

পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৫ কোটি। তাদের সক্রিয় সেনা রয়েছে ৬ লাখ ৬০ হাজার। সামরিক বিমান আছে ১ হাজার ৩৯৭টি। যুদ্ধ ট্যাংক আছে ২ হাজার ৬৭৭টি। নৌবাহিনীর জাহাজ আছে ১২০টি। 
তবে সৌদি ও তুরস্কের তুলনায় পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট কম। তারা সামরিক খাতে বছরে খরচ করে ৯ দশমিক ১ বিলিয়ন ডলার।


ডিসি/আপ্র/১৩/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের
২২ নভেম্বর ২০২৬

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেদিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্...

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের
২২ নভেম্বর ২০২৬

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক লেবাননি নাগরিকদের মুক্তি দ...

মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার পাঠানোর প্রস্তুতি ইরানের
২২ নভেম্বর ২০২৬

মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার পাঠানোর প্রস্তুতি ইরানের

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নি...

ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চান রাহুল, বাম মিত্রদের সমালোচনা
২২ নভেম্বর ২০২৬

ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চান রাহুল, বাম মিত্রদের সমালোচনা

ইসরায়েলের সঙ্গে কৌশলগত স্বার্থে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই