গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

অগ্ন্যাশয়ে জমা চর্বিতে বাড়ে ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:২৪ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৩৫ এএম ২০২৬
অগ্ন্যাশয়ে জমা চর্বিতে বাড়ে ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি
ছবি

ছবি সংগৃহীত

এতদিন চিকিৎসাবিজ্ঞানে ধারণা ছিল, বয়স বাড়া বা ওজন বৃদ্ধির সঙ্গে অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াস) সামান্য চর্বি জমা একটি স্বাভাবিক বিষয়। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, বিষয়টি এতটা সাধারণ নয়। আন্তর্জাতিক গবেষকদের প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী অগ্ন্যাশয়ে অতিরিক্ত চর্বি জমা ভবিষ্যতে ডায়াবিটিস, প্যানক্রিয়াটাইটিস, এমনকি প্রাণঘাতী প্যানক্রিয়াটিক ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে।

বিজ্ঞান সাময়িকী নেচার রিভিউস গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি-এ প্রকাশিত গবেষণাপত্রে এ অবস্থাকে ফ্যাটি প্যানক্রিয়াস ডিসঅর্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষকদের মতে, সময়মতো এটি শনাক্ত ও নিয়ন্ত্রণ করা গেলে ভবিষ্যতের নানা জটিলতা এড়ানো সম্ভব।

ফ্যাটি প্যানক্রিয়াস ডিসঅর্ডার আসলে কী: ফ্যাটি প্যানক্রিয়াস ডিসঅর্ডার হলো এমন একটি অবস্থা, যেখানে অগ্ন্যাশয়ের কোষ ও টিস্যুর মধ্যে অস্বাভাবিকভাবে চর্বি জমতে শুরু করে। অতিরিক্ত চর্বি জমার কারণে অঙ্গটিতে দীর্ঘমেয়াদি প্রদাহ সৃষ্টি হয়। এই প্রদাহ ধীরে ধীরে ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলোর কার্যক্ষমতা কমিয়ে দেয়। ফলেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয় এবং টাইপ-২ ডায়াবিটিসের ঝুঁকি বাড়তে থাকে। একই সঙ্গে অগ্ন্যাশয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় অন্যান্য জটিল রোগও দেখা দিতে পারে।

যে কারণে বিষয়টি গুরুত্বপূর্ণ: গবেষণায় দেখা গেছে, ফ্যাটি প্যানক্রিয়াসকে সামান্য সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি অনেক সময় শরীরের বড় ধরনের বিপাকজনিত সমস্যার পূর্বাভাস হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থার সঙ্গে টাইপ-২ ডায়াবিটিস, অ্যাকিউট ও ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং প্যানক্রিয়াটিক ক্যানসারের ঝুঁকির সরাসরি সম্পর্ক রয়েছে। তাই স্ক্যান রিপোর্টে প্যানক্রিয়াসে অতিরিক্ত চর্বি ধরা পড়লে সেটিকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শুধু অতিরিক্ত ওজন হলেই কি হয়: অনেকেই মনে করেন, স্থূল ব্যক্তিদেরই কেবল ফ্যাটি প্যানক্রিয়াস হয়। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। গবেষকদের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাভাবিক বা তুলনামূলক কম ওজনের মানুষদেরও প্যানক্রিয়াস ও লিভারে চর্বি জমার প্রবণতা বেশি দেখা যায়। অর্থাৎ শরীর বাইরে থেকে রোগা দেখালেও ভেতরের অঙ্গগুলোতে অতিরিক্ত চর্বি জমতে পারে।
বিশেষ করে যাদের পরিবারে ডায়াবিটিসের ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি হতে পারে।

সামান্য চর্বি থাকলেই কি ভয় পাওয়ার কারণ: না। চিকিৎসকদের মতে, বয়স বৃদ্ধির সঙ্গে অগ্ন্যাশয়ে অল্প পরিমাণ চর্বি জমা একটি স্বাভাবিক প্রক্রিয়া। একে ইনট্রা-প্যানক্রিয়াটিক ফ্যাট ডিপোজিশন বলা হয়। তবে যখন এই চর্বির পরিমাণ এতাই বেড়ে যায় যে অগ্ন্যাশয়ের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হতে শুরু করে, তখন সেটিকে ফ্যাটি প্যানক্রিয়াস ডিসঅর্ডার হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ সব ধরনের চর্বি জমাই রোগ নয়, কিন্তু অতিরিক্ত জমা অবশ্যই সতর্কতার বিষয়।

যেভাবে শনাক্ত করা যায়: প্যানক্রিয়াসে চর্বি জমার সঠিক মাত্রা নির্ণয়ে এমআরআই বর্তমানে সবচেয়ে নির্ভুল পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানে অনেক সময় সমস্যাটি স্পষ্টভাবে ধরা পড়ে না। তাই চিকিৎসক প্রয়োজন মনে করলে এমআরআই করার পরামর্শ দিতে পারেন।

যেভাবে ঝুঁকি কমানো সম্ভব: ফ্যাটি প্যানক্রিয়াস প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যকর জীবনযাপন। নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস, অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া এবং ওজন নিয়ন্ত্রণে রাখা এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে। একই সঙ্গে ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ বর্জন করা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং ডায়াবিটিস থাকলে নিয়মিত নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। যাদের পরিবারে ডায়াবিটিস রয়েছে বা আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা আছে, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কেএমএএ/আপ্র/০২.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

গরমে পা ফাটলে ত্বকের কিছু সমস্যায়
১০ আগস্ট ২০২৬

গরমে পা ফাটলে ত্বকের কিছু সমস্যায়

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ৫ শিশুর
১০ আগস্ট ২০২৬

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ৫ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়...

পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ, শনাক্তকরণ ও চিকিৎসা
০৯ আগস্ট ২০২৬

পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ, শনাক্তকরণ ও চিকিৎসা

স্বাস্থ্য প্রতিদিন===

জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের
০৯ আগস্ট ২০২৬

জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

এক থেকে দুই দিনের জ্বর হলেই নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই