গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ০২:০৩ এএম ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। টিকাদান কর্মসূচি জোরদার করার পরও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন মাসে মোট মৃত্যু সাড়ে ছয়শত ছাড়াল।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ১ হাজার ৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ৮৫ হাজার ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১০ হাজার ৩২৩ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৬ হাজার ৮৪১ জন ছাড়পত্র পেয়েছেন।

এসি/আপ্র/১৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২
২৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯৪২ জন রোগী হা...

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
২৯ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হ...

ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬
২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজ...

বাংলাদেশে অল্প বয়সে হঠাৎ মৃত্যু বৃদ্ধির প্রধান পাঁচ কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে অল্প বয়সে হঠাৎ মৃত্যু বৃদ্ধির প্রধান পাঁচ কারণ

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই