গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ০০:৪৪ এএম ২০২৬
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আরো ৭৯৬ জন।

শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের।

একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬৩ জন।

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন। আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন।

একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন।

এসি/আপ্র/১৩/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২
২৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯৪২ জন রোগী হা...

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
২৯ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হ...

ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬
২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজ...

বাংলাদেশে অল্প বয়সে হঠাৎ মৃত্যু বৃদ্ধির প্রধান পাঁচ কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে অল্প বয়সে হঠাৎ মৃত্যু বৃদ্ধির প্রধান পাঁচ কারণ

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই