গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ০৮:২৬ এএম ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৬ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশু ঢাকা, সিলেট ও ময়মনসিংহের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৮০ জন, যাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৫৪ জন। সব মিলিয়ে গত ৮৬ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৩৩ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১ হাজার ১৪ জনসহ এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এসি/আপ্র/০৯/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২
২৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯৪২ জন রোগী হা...

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
২৯ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হ...

ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬
২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজ...

বাংলাদেশে অল্প বয়সে হঠাৎ মৃত্যু বৃদ্ধির প্রধান পাঁচ কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে অল্প বয়সে হঠাৎ মৃত্যু বৃদ্ধির প্রধান পাঁচ কারণ

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই