গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০২ এএম ২০২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ শিশু।রোববার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।

তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১২৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২২৭ শিশু মারা গেছে।এছাড়া ২৪ ঘণ্টায় ৭৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৮০।

এই সময়ে ১ হাজার ১৮৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬৯ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৬৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৪০০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এসি/আপ্র/২৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শীতের আগেই ঠোঁট ফাটার কারণ ও প্রতিকার
২৪ অক্টোবর ২০২৬

শীতের আগেই ঠোঁট ফাটার কারণ ও প্রতিকার

স্বাস্থ্য প্রতিদিন===

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৫
২৪ অক্টোবর ২০২৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান...

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮
২৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর...

একদিনে হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫
২৩ অক্টোবর ২০২৬

একদিনে হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই