গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৫

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০৭ এএম ২০২৬
হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৫
ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ৫১ জন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩২৪ জন।

একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।

সানা/কেএমএএ/আপ্র/২৪/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

শীতের আগেই ঠোঁট ফাটার কারণ ও প্রতিকার
২৪ অক্টোবর ২০২৬

শীতের আগেই ঠোঁট ফাটার কারণ ও প্রতিকার

স্বাস্থ্য প্রতিদিন===

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮
২৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর...

একদিনে হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫
২৩ অক্টোবর ২০২৬

একদিনে হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্...

শিংগেলস: ফুসকুড়ি সেরে গেলেও যে ব্যথা থেকে যেতে পারে
২৩ অক্টোবর ২০২৬

শিংগেলস: ফুসকুড়ি সেরে গেলেও যে ব্যথা থেকে যেতে পারে

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে