গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০৮ এএম ২০২৬
শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া
ছবি

ছবি সংগৃহীত

২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘আশিকি ২’ সিনেমার গানগুলো এখনো শ্রোতাদের মনে জায়গা করে আছে। এর মধ্যে অন্যতম ‘সুন রাহা হ্যায় না তু’। শ্রদ্ধা কাপুরের ঠোঁটে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। 

 

তবে গানটি রেকর্ড করার সময় একটি বিষয় মাথায় রেখে তাকে আবারও গাইতে হয়েছিল। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই গায়িকা।  বিলবোর্ড ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, প্রথমবার নিজের মতো করে গানটি গেয়েছিলেন তিনি। গানে নিজের গায়কির নানা দিকও তুলে ধরেছিলেন। পরে পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাটের কাছ থেকে ফোন পান তিনি। তারা জানান, সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি তখনো গান শেখেনি, সে একেবারেই নতুন। 

তাই গানটি আরেকবার সহজভাবে গাওয়ার অনুরোধ করেন তারা।


পরিচালক ও প্রযোজকের অনুরোধের কারণও বুঝতে পেরেছিলেন শ্রেয়া। সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি তখন কোনো পেশাদার গায়িকা নয়। সে একটি ক্লাব বা বারে গান গাইতে গিয়ে আদিত্য রায় কাপুরের অভিনীত চরিত্রের নজরে আসে। পরে ধীরে ধীরে গায়িকা হয়ে ওঠে সে। 

তাই চরিত্রটির শুরুর দিকের গায়কির সঙ্গে মানিয়ে গানটি গাওয়া জরুরি ছিল। শ্রেয়া বলেন, “আমি প্রথমে নিজের ব্যাখ্যা ও গায়কির ধরন অনুযায়ী ‘সুন রাহা হ্যায় না তু’ গেয়েছিলাম। এরপর মোহিত সুরি ও মুকেশজি আমাকে ফোন করেন। তারা বলেন, ‘মেয়েটি এখনো গান শেখেনি। সে একেবারেই নতুন। 

তাই তুমি একবার শুনে দেখো। ইচ্ছা হলে আবার গেয়ে দিতে পারো।’ আমি রাজি হয়ে যাই।” শ্রেয়া আরও জানান, সিনেমার গল্প ও চরিত্রটি সম্পর্কে জানার পর তিনি গানটি নতুন করে সহজভাবে গেয়েছিলেন। 

প্রথমবার রেকর্ডিংয়ের সময় পরিচালক স্টুডিওতে ছিলেন না। পরে চরিত্রটির বয়স, গানের দক্ষতা ও গল্পের প্রেক্ষাপট বুঝে তিনি উপলব্ধি করেন, কেন গানটির পরিবেশনা বদলানো প্রয়োজন ছিল।  

কনসার্টে গানটি গাওয়ার সময় অবশ্য তিনি নিজের পরিণত ও পরিশীলিত গায়কির ধরন ব্যবহার করেন। 

কিন্তু সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি তখনো শেখার পর্যায়ে থাকায় কণ্ঠে সরলতা রাখা জরুরি ছিল। শ্রেয়ার মতে, কোনো সিনেমার গান গাওয়ার সময় চরিত্রটি কে, তার বয়স কত এবং গানের দক্ষতা কেমন—এসব বিষয় বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ।

ডিসি/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
২৪ অক্টোবর ২০২৬

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

মাস ছয়েক আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু ফেরানো গেল না। ৩৯ বছর বয়সে...

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় খবর দিলেন আমির
২৪ অক্টোবর ২০২৬

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় খবর দিলেন আমির

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের অপেক্ষা দীর্ঘদিনের। এবার স...

এআই নিয়ে ভয়-উদ্বেগ কৃতির
২৪ অক্টোবর ২০২৬

এআই নিয়ে ভয়-উদ্বেগ কৃতির

অনলাইনে দেখা কোনো ছবি আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা বোঝা দিন দিন কঠিন হয়ে উঠছে। এ...

‘রক্তচোষা মিথ্যাবাদী দল’, বিজেপির বিরুদ্ধে নাসিরুদ্দিনের ক্ষোভ
২৪ অক্টোবর ২০২৬

‘রক্তচোষা মিথ্যাবাদী দল’, বিজেপির বিরুদ্ধে নাসিরুদ্দিনের ক্ষোভ

পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) শিক্ষার্থীদের আন্দোলনে সমর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে