গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

এআই নিয়ে ভয়-উদ্বেগ কৃতির

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪২ এএম ২০২৬
এআই নিয়ে ভয়-উদ্বেগ কৃতির
ছবি

ছবি সংগৃহীত

অনলাইনে দেখা কোনো ছবি আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা বোঝা দিন দিন কঠিন হয়ে উঠছে। এতে ব্যক্তিগত অধিকার ও ছবি অপব্যবহারের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। 

তার মতে, প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, সেই গতির সঙ্গে তাল মিলিয়ে আইনও বদলানো জরুরি। সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ অংশ নিয়ে ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ বিষয়ে কথা বলেন কৃতি। সেখানে এআই নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এআই আমাকে ভয় দেখায়। 

আমার মনে হয়, অনেকেই এতে ভয় পান। তবে আমি মনে করি, এটি একটি হাতিয়ার, গন্তব্য নয়। বিষয়টি হলো, এটি খুব ধারালো হাতিয়ারের মতো। আর হাতিয়ার যত ধারালো হয়, সেটি তত বিপজ্জনক হতে পারে।’


প্রযুক্তির উন্নয়ন ও নতুন উদ্ভাবনের পক্ষে থাকলেও কৃতি মনে করেন, এর সঙ্গে তাল মিলিয়ে আইনও যুগোপযোগী করতে হবে। তিনি বলেন, ‘আমি প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের পক্ষে। কিন্তু শেষ পর্যন্ত প্রযুক্তির সঙ্গে আইনকেও এগিয়ে যেতে হবে। 

এআই দিয়ে আসলে কী কী করা সম্ভব, তার জন্য আমরা কতটা প্রস্তুত, তা জানি না। ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে বিষয়টি আমার কাছে খুবই ভীতিকর। অনলাইনে যা দেখা যায়, তা সত্যিই ভয় পাওয়ার মতো।’ এআই দিয়ে তৈরি ছবি আর আসল ছবির মধ্যে পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে উঠছে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আসল ছবি দেখতে যেমন, এআই দিয়ে তৈরি ছবিও এখন প্রায় তেমন। 

 

দুটির মধ্যে পার্থক্য খুবই সামান্য। এআই ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছাবে, তার জন্য আমরা আসলে প্রস্তুত নই। এ ক্ষেত্রে কিছু আইন থাকা দরকার।’ 

সামাজিক মাধ্যমে এআই দিয়ে কারও ছবি তৈরি বা অপব্যবহার করা হলে তা জানানোর ব্যবস্থার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন কৃতি। 

 

উদাহরণ হিসেবে ইনস্টাগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “সত্যি বলতে, ইনস্টাগ্রামে আমি যদি কোনো কিছু রিপোর্ট করতে চাই, সেখানে এমন কোনো বিকল্প নেই, যেখানে বলা যাবে, ‘এটি এআই দিয়ে তৈরি আমার ছবি, তাই এটি রিপোর্ট করে সরিয়ে দেওয়া উচিত।’ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমরা এখনো তত দ্রুত এগোতে পারছি না।”

ডিসি/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া
২৪ অক্টোবর ২০২৬

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘আশিকি ২’ সিনেমার গানগুলো এখনো শ্রোতাদের মনে জায়গা করে আছে। এর মধ্যে...

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
২৪ অক্টোবর ২০২৬

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

মাস ছয়েক আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু ফেরানো গেল না। ৩৯ বছর বয়সে...

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় খবর দিলেন আমির
২৪ অক্টোবর ২০২৬

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় খবর দিলেন আমির

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের অপেক্ষা দীর্ঘদিনের। এবার স...

‘রক্তচোষা মিথ্যাবাদী দল’, বিজেপির বিরুদ্ধে নাসিরুদ্দিনের ক্ষোভ
২৪ অক্টোবর ২০২৬

‘রক্তচোষা মিথ্যাবাদী দল’, বিজেপির বিরুদ্ধে নাসিরুদ্দিনের ক্ষোভ

পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) শিক্ষার্থীদের আন্দোলনে সমর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে