গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

শীতের আগেই ঠোঁট ফাটার কারণ ও প্রতিকার

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৯ এএম ২০২৬
শীতের আগেই ঠোঁট ফাটার কারণ ও প্রতিকার
ছবি

ছবি সংগৃহীত

শীত এখনও আসেনি। এর আগেই শুরু হয়ে গেছে ঠোঁট ফাটা, শুকিয়ে যাওয়া, চামড়া ওঠার সমস্যা। আমরা সাধারণত ভাবি ঠোঁট ফাটার সমস্যা শুধু শীতকালেই হয়। তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। তাদরে মতে- শুধু শীত ছাড়া আবহাওয়ার পরিবর্তন, শরীরে পানির ঘাটতি কিংবা ভুল প্রসাধনীর ব্যবহারের মতো একাধিক কারণে ঠোঁট ফাটতে পারে।

ঠোঁট কেন ফাটে: মুখের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক অনেক পাতলা হয়। এতে কোনো তেল উৎপাদনকারী গ্রন্থি থাকে না। তাই সহজেই ঠোঁট তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে। এতে ঠোঁটের ত্বকে ফাটল দেখা দেয়।

শীতের আগেই কেন ফাটছে ঠোঁট-
আবহাওয়ার পরিবর্তন: আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠোঁটা ফাটার সমস্যা দেখা দিতে পারে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়া ও শুষ্ক বাতাসের কারণে ঠোঁট দ্রুত শুকিয়ে যায়।

জিভ দিয়ে ঠোঁট ভেজানো: অনেকেরই জিভ দিয়ে বারবার শুকনো ঠোঁট ভেজানোর অভ্যাস রয়েছে। ফলে লালা যখন শুকিয়ে যায় তখন ঠোঁট আরও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায়।

পানির ঘাটতি ও প্রসাধনীর প্রতিক্রিয়া: শরীরে পর্যাপ্ত পানির অভাবেও ঠোঁট ফাটতে পারে। এছাড়া সুগন্ধিযুক্ত লিপস্টিক, টুথপেস্ট কিংবা লিপবামের রাসায়নিক উপাদানের কারণেও ঠোঁটে প্রদাহ হতে পারে।

পুষ্টির ঘাটতি ও সংক্রমণ: শরীরে আয়রন বা ভিটামিন বি১২-এর ঘাটতি কিংবা একজিমা বা ফাঙ্গাল ইনফেকশন হলেও ঠোঁটের কোণে ক্ষত ও ফাটল দেখা দেয়।

ঠোঁট ফাটা রোধে করণীয়: ঠোঁটের সুরক্ষায় সুগন্ধি ও স্বাদবিহীন সাধারণ পেট্রোলিয়াম জেলি বা ভালো লিপবাম ব্যবহার করতে হবে। বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস বন্ধ করুন। ঠোঁটের মরা চামড়া টেনে তোলা যাবে না। পর্যাপ্ত পানি পান করুন। রোদে বের হলে এসপিএফ ৩০ যুক্ত লিপবাম ব্যবহার করা ভালো।  মেনথল বা কর্পূরযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন। এগুরো ঠোঁটে জ্বালাপোড়া তৈরি করে।

শীতের অপেক্ষা না করে এখন থেকেই সঠিক নিয়মে ঠোঁটের যত্ন নিন। তবেই শুষ্কতার হাত থেকে আপনার ঠোঁট থাকবে সুরক্ষিত ও কোমল।

সূত্র: অনলাইন

কেএমএএ/আপ্র/২৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৫
২৪ অক্টোবর ২০২৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান...

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮
২৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর...

একদিনে হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫
২৩ অক্টোবর ২০২৬

একদিনে হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্...

শিংগেলস: ফুসকুড়ি সেরে গেলেও যে ব্যথা থেকে যেতে পারে
২৩ অক্টোবর ২০২৬

শিংগেলস: ফুসকুড়ি সেরে গেলেও যে ব্যথা থেকে যেতে পারে

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে