গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২০ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:১৯ এএম ২০২৬
এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ তোলেন।

শনিবার (২৪ অক্টোবর) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে বক্তব্য দেন ওবামা। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে প্রধান হলো এমন একটি যুদ্ধ শুরু করা, যা কেউ চায়নি।

ওবামা ভোটারদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গত দুই বছরে বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অদক্ষতা দেখা গেছে। এবার এসবের বিরুদ্ধে যথেষ্ট হয়েছে বলার সুযোগ এসেছে ভোটারদের সামনে।

পরে মিশিগানের ডেট্রয়েটে আরেকটি সমাবেশে অংশ নিয়ে ওবামা আগামী ৩ নভেম্বরের ভোটকে ট্রাম্পের প্রেসিডেন্সির লাগাম টানার সুযোগ হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, ট্রাম্প নিজের স্বার্থে ক্ষমতা ব্যবহার করছেন এবং সুবিধা বিক্রির মতো কর্মকাণ্ডে জড়িত।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ের দাবি নিয়েও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন ওবামা। তার মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার হুমকি দিয়ে ইরান এখন বিশ্ববাজারে তেলের সরবরাহের ওপর আরও বেশি প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে।

ওহাইওর গভর্নর পদপ্রার্থী অ্যামি অ্যাক্টনকে নিয়ে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর প্রচার বিজ্ঞাপনেরও সমালোচনা করেন ওবামা। বিজ্ঞাপনটিতে অ্যাক্টনের মা তার মেয়ের শৈশবের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ভোটারদের তাকে ভোট না দেওয়ার আহ্বান জানান। ওবামা বলেন, রাজনৈতিক প্রচারে এমন কিছু সীমা থাকা উচিত, যা কেউ অতিক্রম করবে না। তিনি অ্যাক্টনের পাশে থাকার কথাও জানান।

মিশিগানের সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদের পক্ষেও কথা বলেন ওবামা। এল-সাইয়েদের নাম ও মুসলিম পরিচয়কে ব্যবহার করে তাকে আক্রমণ করার অভিযোগ তোলেন তিনি। ওবামা বলেন, এল-সাইয়েদ তারই মতো মূল্যবোধ ধারণ করেন।

মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারে নেমেছেন ওবামা। আগামী সপ্তাহে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের আরেকটি সমাবেশে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

এসি/আপ্র/২৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শাশুড়ির ১৭ বছরের সেবায় চেতনা ফিরলো পুত্রবধূর
২৫ অক্টোবর ২০২৬

শাশুড়ির ১৭ বছরের সেবায় চেতনা ফিরলো পুত্রবধূর

বিয়ের মাত্র এক মাসের মাথায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চেতনা হারান তরুণী শু। এরপর কেটে গেছে ১৭ বছ...

যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ৮০ কোটি ডলারে সমঝোতা
২৫ অক্টোবর ২০২৬

যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ৮০ কোটি ডলারে সমঝোতা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা প্রায় ১ হাজার...

স্কুলে বোমা আছে জানিয়ে হুমকি, আটক ১৬ বছরের ছাত্রী
২৫ অক্টোবর ২০২৬

স্কুলে বোমা আছে জানিয়ে হুমকি, আটক ১৬ বছরের ছাত্রী

ভারতের দিল্লিতে একটি বিদ্যালয়ে বোমা রাখার ভুয়া হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে ১৬ বছর বয়সী এক...

ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের
২৫ অক্টোবর ২০২৬

ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালি ঘিরে অবরোধ ও উত্তেজনার মধ্যে ইরানকে দ্রুত চুক্তিতে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই