গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪৭ এএম ২০২৬
শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার মাদরাসা শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদরাসা শিক্ষকের জামিন চেয়ে রোববার আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন।এর আগে ১৯ অক্টোবর টঙ্গীর মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। ঘটনার পর শিশুটি মাদরাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়।

এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এসি/আপ্র/২৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেট্রোরেলের সব স্টেশনে বসছে আধুনিক নিরাপত্তাব্যবস্থা
২৫ অক্টোবর ২০২৬

মেট্রোরেলের সব স্টেশনে বসছে আধুনিক নিরাপত্তাব্যবস্থা

রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বিমানবন্দরের আদলে...

মাদরাসায় শিশু নির্যাতন বন্ধে কঠোর সংস্কারের তাগিদ আজহারীর
২৫ অক্টোবর ২০২৬

মাদরাসায় শিশু নির্যাতন বন্ধে কঠোর সংস্কারের তাগিদ আজহারীর

মাদরাসায় অতিরিক্ত শারীরিক শাস্তি, বেত্রাঘাত, নির্যাতন কিংবা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়...

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার বন্দরে সতর্কতা
২৫ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্রমেই...

প্রধানমন্ত্রী আজ জাপান যাচ্ছেন
২৫ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী আজ জাপান যাচ্ছেন

জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুস্পষ্ট লক্ষ্য নিয়ে চার দিনের স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই